চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার বাবাকে যে এনে দেবে তাকে চকলেট দিবো’

শাকের আদনান by শাকের আদনান
3:40 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

‘আপনে আইনে দেন আমার বাবাকে। যে আইনে দিবে তাকে আমি চকলেট দিবো।’ ছোট্ট শিশু হৃদির এমন করুণ আকুতি বাবা পারভেজ হোসেনকে ফিরে পেতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের পরিচয়ে যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এরকমই হারিয়ে যাওয়া আরেকজন সোহেলের সন্তান আহাদের দাবিও শুধু একটি। ‘আমার বাবাকে ফিরিয়ে দেন’ বলে তার স্পষ্ট দাবিটি সংবাদ সম্মেলনের পরিবেশ ভারী করে তুলে।

২০১৩ সালে নিখোঁজ হওয়া ১৯ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে অায়োজিত এক সংবাদ সম্মেলনে স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সাজেদুল ইসলাম সুমন, জাহিদুল করিম তানভীর এবং আব্দুল কাদের ভুঁইয়াসহ ১৯ জনকে ২০১৩ সালের বিভিন্ন দিন তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। সংবাদ সম্মেলনে প্রশ্ন, নিখোঁজ ব্যক্তিদের কেউ কেউ রাজনীতি করতেন বলেই কি তাদের এমন পরিণতি?

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে স্বজন হারানো একজন বলেন, মমতাময়ী প্রধানমন্ত্রীর অন্তরকে নিশ্চয়ই অনুরণিত করবে। আর এই মমত্ববোধ থেকে উনি নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিবেন আমাদের সন্তানদের খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য।

সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আশা হারানো এক পিতা অন্তত ছেলের কবর দেখিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, যেই মাটিতে আমার ছেলেটাকে পুঁতে রাখা হয়েছে সেই মাটিটা দেখিয়ে দাও। আমি আমার পরিবার পরিজন নিয়ে সেখানে জিয়ারত করবো।

স্বজনরা নিখোঁজ হওয়ার পর পরিবারগুলোর অসহায়ত্বের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।  স্বজন হারিয়ে দিশেহারা একজন বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছি। নিজের দুঃখে দুঃখিত আছি। অন্যান্যদের দুঃখে আরও ব্যথিত হয়েছি।

‘সরকারের সমস্ত লোকদের কাছে, প্রশাসনের কাছে শুধু আমার একটিই অনুরোধ তারা যেনো আমাদের হারিয়ে যাওয়া রত্নকে ফিরিয়ে দেয়।’ বলেন উপস্থিত একজন।

দু’ বছর পার হলেও মামলাগুলোর কোনো অগ্রগতি নেই বলে জানান পরিবারের সদস্যরা।

Tags: গুম-খুন
Previous Post

তৃতীয় শ্রেনীর ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় শিক্ষক সাময়িক বরখাস্ত

Next Post

লক্ষ্মীপুরে হানাদার মুক্ত দিবস পালিত

Next Post

লক্ষ্মীপুরে হানাদার মুক্ত দিবস পালিত

কাছ থেকে দেখা অনুপ চেটিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT