চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার এই নাতিদীর্ঘ জীবনেও তাঁর কাছে আছে এক বড় ঋণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 27, নভেম্বর 2020
in বিনোদন
A A
বক্তা ও পাঠক একসঙ্গে আলোচনায়, বাংলা ভাষায় সংবাদ ও সাহিত্য বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বজন শ্রদ্ধেয় অভিনেতা, নাট্য নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের প্রয়াণে শোকস্তব্ধ মঞ্চ, নাটক ও সিনেমা অঙ্গন। শোকের এই দিনে বিভিন্নভাবে তাঁকে স্মরণ করছেন তারকা থেকে সাধারণ। ব্যক্তিগত অভিজ্ঞতার আলো এই কিংবদন্তীকে স্মৃতিকাতর দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘খবরটা শোনার পর থেকে স্তব্ধ হয়ে আছি! জানি যাকের ভাইয়ের শরীরটা অনেকদিন ধরেই খারাপ! কিন্তু কিংবদন্তীদের বিদায়ের জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না! তিনি যাপন করে গেছেন অর্থবহ একটা জীবন! বহু মানুষের জীবনকেও করে তুলেছেন অর্থবহ! তাঁর অভিনয়, লেখালেখি, ছবি তোলা- সব কিছু নিয়েই তিনি আমাদের সংস্কৃতি জগতের মহীরুহ!’

নির্মাতা হিসেবে যখন একেবারেই নবীন ছিলেন ফারুকী, সেই সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমার এই নাতিদীর্ঘ জীবনেও তাঁর কাছে আছে এক বড় ঋণ। কখনো এটা বলার সুযোগ হয় নাই! আজকে লিপিবদ্ধ করে রাখতে চাই! নাখালপাড়া থেকে উঠে আসা বাইশ তেইশ বছরের এক যুবক আমি একদিন তাকে ফোন করে বসলাম! একটা ডকুমেন্টারি বানাচ্ছি দুবলার চরের উপর! তাঁর সাথে দেখা করতে চাই! তখনো আমি কোথাও কিছু নির্মাণ করি নাই!’

আলী যাকেরের সঙ্গে প্রথম সাক্ষাৎ ও তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে ফারুকী বলেন, ‘নওরতন কলোনীর তার রুমটায় দুপুরে আমি যখন ঢুকলাম তখন জানালা দিয়ে উনি বাইরের গাছ দেখছিলেন! এমন আগ্রহ ভরে দেখছিলেন যেনো খুব গুরুত্বপূর্ণ কিছু! তারপর আমাকে দেখে তার চেয়েও গুরুত্ব নিয়ে তাকালেন, মনোযোগ দিয়ে শুনলেন আমি কী চাই! তিনি তখন বিশাল তারকা! আমার ডকুমেন্টারিতে,আমি চাইলাম, উনি যেনো ভয়েস ওভার পাঠ করেন! ছোটলু ভাই সেই অখ্যাত আমার কথায় রাজী হলেন! রাজী হলেন কি, উনি এমন করতে লাগলেন মনে হলো আমি উনাকে নির্বাচন করার মাধ্যমে যেনো একটা ফেভার করেছি! তারপর রেকর্ডিংয়ের দিন আধা ঘন্টা আগে চলে গিয়ে আমার সাথে বসলেন রিহার্সেল করতে! আমি যেভাবে চাই সেটা কীভাবে উনি ডেলিভার করবেন সেটা নিয়ে তার যে প্রাণপণ চেষ্টা! কিছুক্ষণ পর পর জানতে চান পরিচালকের মনমতো হচ্ছে কিনা! এই যে বিনয়, এই যে আমার মতো অখ্যাত লোককে পরিচালকের সম্মান দেয়া, এটা আমার আত্মবিশ্বাস তৈরিতে কত বিশাল কাজ করেছে এটা বোঝাতে পারবো না! আত্মবিশ্বাসের চাকা পাংকচার করে দেয়ার কালচার যে দেশে চলে, সেখানে এই কাজটা যে একটা তরুণকে কতটা শক্তিশালী করে তুলতে পারে, সেটা নিশ্চয়ই বোঝা যায়!’

শেষে ফারুকী বলেন, ‘যাকের ভাই, আমি জানি আপনি এরকম আরো বহু মানুষের জীবন অর্থবহ করে তুলেছিলেন! আপনার চিরশান্তির জন্য দোয়া করি!’

Tags: আলী যাকেরফারুকীলিড বিনোদনসাংস্কৃতিক ব্যক্তিত্ব
Previous Post

পাঁচ দশকের সম্পর্ক ও বন্ধুত্বের বিদায়

Next Post

করোনাভাইরাস: মৃত্যু কিছুটা কমলেও আক্রান্ত দুই হাজারের বেশি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যু কিছুটা কমলেও আক্রান্ত দুই হাজারের বেশি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও মেলেনি চুরি হওয়া নবজাতকের খোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT