চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার আমলে যুক্তরাষ্ট্র আবার সাফল্যে ফিরেছে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার শাসনামলে যুক্তরাষ্ট্র আবারও সাফল্যের জগতে ফিরে এসেছে। মার্কিন কংগ্রেসের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প তার ৩ বছরে অর্জিত বিভিন্ন অর্থনৈতিক সাফল্য তুলে ধরেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) ভাষণে মার্কিন স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের চালচিত্র তুলে ধরতে প্রতি বছর ফেব্রুয়ারিতে কংগ্রেসে ভাষণ দিয়ে থাকেন দেশটির প্রেসিডেন্ট। এবার অভিশংসনের পর প্রথম এবং নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অনুষ্ঠিত হলো ট্রাম্পের শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।

১ ঘণ্টা ১৮ মিনিটের এ ভাষণের প্রায় পুরোটা জুড়েই ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের বর্ণনা।

ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় আসার আগে একটানা কয়েক দশক মানুষের আয় কমেছিল, তার শাসনামলে মানুষের উপার্জন দ্রুত বেড়েছে। নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। গত অর্ধ শতকের মধ্যে মার্কিন বেকারত্বের হার এখন সর্বনিম্নে।

নর্থ আমেরিকার বাণিজ্য চুক্তি নাফটা বাতিল করে নতুন করা সমঝোতা চুক্তির আওতায় মার্কিনিদের কর্মসংস্থান আরও বাড়বে বলেও দাবি করেন ট্রাম্প।

করদাতাদের অর্থ অভিবাসীদের চিকিৎসেবায় ব্যবহারের কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট। মার্কিন স্বাস্থ্যসেবা সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে সতর্ক থাকার কথাও তুলে ধরেন।

পেলোসির হাত ধরলেন না ট্রাম্প, ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেললেন পেলোসি
তবে ভাষণের চেয়ে বেশি আলোচনায় এসেছে কংগ্রেসের ডোমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব। ভাষণ শুরুর আগে পেলোসি ট্রাম্পের দিকে করমর্দনের জন্য হাত বাড়ালেও মার্কিন প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেন।ডোনাল্ড ট্রাম্প-স্টেট অব দ্য ইউনিয়ন-আমার শাসনামলে যুক্তরাষ্ট্র

এর জবাবে পেলোসি তার সূচনা বক্তব্যে প্রেসিডেন্টকে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানানোর সময় প্রথাগত নিয়মে ‘আমন্ত্রণ জানিয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি’ কথাটিও এড়িয়ে যান। এমনকি ভাষণ শেষে ন্যান্সি পেলোসি ট্রাম্পের ভাষণের ছাপানো কপিও ছিঁড়ে ফেলেন।

ভাষণে প্রসঙ্গ উঠে না এলেও ট্রাম্পের অভিশংসন বিচার ও নভেম্বরের নির্বাচনকে ঘিরে ডোমোক্র্যাট ও রিপাবলিকানদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখল বিশ্ববাসী।

Tags: ডোনাল্ড ট্রাম্পন্যান্সি পেলোসি
Previous Post

মার্চে বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

Next Post

ভালোবাসার দিনে নেটফ্লিক্সে তাজমহল-১৯৮৯

Next Post
তাজ মহল ও একজন নারী দর্শক, সুন্দর সূর্যোদয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসার দিনে নেটফ্লিক্সে তাজমহল-১৯৮৯

বাংলাদেশে ফেরা চীনাদের মেডিক্যাল ক্যাম্পে থাকতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT