চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের মাখোমাখো আত্মীয় মিসেস সেন

ফজলুর রহমান by ফজলুর রহমান
1:38 অপরাহ্ন 06, এপ্রিল 2016
in মতামত
A A

মিসেস সেনের জন্ম দিন আজ। শুরুতেই তাকে শুভেচ্ছা। শুভেচ্ছা তার মা এবং
বাবাকে। এই মেয়েটি যদি বাংলায় না জন্মাতেন এবং তিনি রূপালী পর্দায় নিজেকে
নিয়ে না যেতেন তাহলে বাঙালি অনেক সৌন্দর্য থেকে বঞ্চিত হতো।

আচ্ছা মিসেস সেন আমাদের জন্য এতো ‘গুরুত্বপূর্ণ’, এতো জরুরি কেন? তিনি পর্দার নায়িকা, পর্দামানবী বলি তাকে। তিনি তিন যুগেরও বেশি কাল ছিলেন এক ধরনের নির্বাসনে, উল্টোকথায় তিনি আমাদেরই নির্বাসনে পাঠিয়েছিলেন। যে সিনেমা তাকে অনন্য করেছে, কিংবদন্তীতুল্য মহিমা দিয়েছে, সেই সিনেমা, ক্যামেরা-অ্যাকশনকে তিনি গুডবাই বলেছেন সবল ইচ্ছায়। লাখো ভক্তের কাতর আবেদনেও তিনি অবগুণ্ঠন ছিড়ে বেরিয়ে আসেননি। তো এমন একজন দৃঢ়চেতা, কঠোর, ঘাড়বাঁকানো মানবীকে এতো বেশি প্রয়োজন কেন আমাদের, আমাদের নারীদের? আর তিনি এ গ্রহ ছেড়ে চলে যাওয়ার পরও তাকে নিয়ে এতো আয়োজনই বা কেন?

দুই.
মিসেস সেন, মানে সুচিত্রা সেন, মানে রমা সেন! কী দিয়েছেন আমাদের?

খুব স্বার্থমাখা এই প্রশ্ন। উত্তর নিশ্চয়ই আছে। একেকজন একেকরকম করে উত্তর দেবেন, বিশ্লেষণ করবেন। তবে আমার এখন, এই মুহূর্তে মনে পড়ছে মিস্টার কুমার, মানে উত্তম কুমারকে। তাকে কাছে পেলে, জেনে নেয়ার চেষ্টা করা যেত সুচিত্রা সেন বাঙালির এতো মাখোমাখো আত্মীয় কেন? সুচিত্রা নিয়ে উত্তমের বেদনাটাও নিশ্চয় ফুটে উঠত তখন। কিন্তু হতাশার জায়গা হল, ভদ্রলোক উত্তম কুমার অনেক আগেই টা-টা বলে দিয়েছেন এই ধরণীকে। সুচিত্রা সেনের দু’একজন নায়ক এখনও সপ্রাণ, তাদের মধ্যে বিশেষ, সবিশেষভাবে উল্লেখযোগ্য সৌমিত্র চট্টোপাধ্যায়। ক’জন নায়িকাও আছেন যারা সেসময়ে অন্যরকম দাপট নিয়ে কাজ করেছেন। তারা তাদের মতো করে বলছেন, স্মৃতিচারণ করছেন সুচিত্রাকে নিয়ে। মিডিয়ার ঝাঁকাঝাকিতে সেসব সবার জানা। উত্তম কুমার বেঁচে থাকলেই কেবল ঘটনা হত অন্যরকম।

আমার খুব মিষ্টিভাগ্য যে, খুব কৈশোরে উত্তম কুমার নামের ভদ্রলোকের সঙ্গে পরিচয় ঘটে যায়। তখনও এদেশের পোড় খাওয়া সব মধ্যবিত্তের ঘরে রঙিন টেলিভিশন প্রবেশ করেনি, আবার সাদাকালোটি ঘরে আনার সাধ্য ছিল না সবার। সীমিত পরিসরের মধ্যেই কী করে যেন টিভির নাগাল ঘটে যায় আমার জীবনে। আর বিগত শতাব্দীর আটের দশকের মাঝামাঝি এক দুপুরে বাংলাদেশ টেলিভিশন দেখিয়ে দেয় সুচিত্রা সেনের ‘দীপ জ্বেলে যাই’। তখন ঢাকাই ফ্যান্টাসি সিনেমার বিপরীত জগতে এমন নিটোল, ছন্দময় বাংলা ছবি হতে পারে, এটা না দেখলে বোঝাই যেত না। দীপ জ্বেলে যাই-তে সুচিত্রার সঙ্গে নায়ক ছিলেন বসন্ত চৌধুরী। এ ঘটনার খুব কাছাকাছি, সেসময়ে গুলশান-১-এ জ্যোতি নামে একটা সিনেমা হল ছিল। কোনও এক মানবীর হাত ধরে এক বিকেলে আমি সেই হলে গিয়ে দেখি উত্তম কুমার আর সুচিত্রা সেনের ‘শাপমোচন। সেই থেকে সুচিত্রাপ্রেম শুরু। তারপর কতবার ঘুরে ফিরে ছোট পর্দায়, বড়পর্দায়, উত্তম-সুচিত্রা। সাদা-কালো, তবু কত আবেদনময়। এখনও স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রসারণ আর আগ্রাসন সময়ে রিমোটের বাটন আপ-ডাউন করতে করতে সাদা-কালো কোনও দৃশ্য এলেই চোখ আটকে যায়। প্রশান্ত মন খুঁজতে থাকে কিছু একটা। টেলিভিশনের দৌলতে উত্তম-সুচিত্রার প্রায় সব সিনেমাই দেখা হয়ে গেছে কয়েকবার করে। বাদ যায়নি সেসময়ে অন্যদের সিনেমাও। তারপরও পর্দায় উত্তম-সুচিত্রা, সুচিত্রা-উত্তম ভেসে উঠলেই অন্যরকম মনযোগ কেড়ে নেয়।

তিন.
কেন? নস্টালজিয়া? না, কেবলি নস্টালজিয়া নয়। অতীতের জন্য হাহাকার মানুষের আজন্ম লালিত এক অনুষঙ্গ। কিন্তু এখানে বিষয়টা এমন নয়। আমি নিজে মানি, এবং প্রতিটি বাঙালিকে বলি পরিশীলিত মানুষ হওয়ার জন্য, বাঙালি হওয়ার জন্য উত্তম-সুচিত্রার সিনেমাগুলো একটু মনযোগ দিয়ে দেখা প্রয়োজন। এই মানুষ দুটি পর্দার বাইরে কেমন ছিলেন তা জানার খুব বেশি প্রয়োজন নেই, পর্দায়, রূপালী পর্দায় তারা অপার ব্যক্তিত্বময় মানুষ। নারীকে, প্রেমিকাকে কী করে সম্মান দিতে হয়, নারীর সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, একজন মানুষ কীভাবে ব্যক্তিত্ব নিয়ে বেঁচে থাকে, উত্তম কুমার তার চলমান উদাহরণ। আর সুচিত্রা, একটি বারের জন্য নারীত্বের সম্মান বিসর্জন দেননি। কোনও দৃশ্যে তাকে মনে হয়নি তিনি ম্লান। হয়ত, তার সময়ে, তারচেয়ে অনেক প্রতিভাবান অভিনয় শিল্পী ছিলেন, কিন্তু তিনি ছিলেন অনন্য। ভারত বর্ষের শিল্পিত,-মার্জিত, রুচিশীল বাঙালি নারীরা সুচিত্রাকে মডেল হিসেবে গ্রহণ করেছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় হয়ত বেশিদূর হাঁটেননি সুচিত্রা সেন, কিন্তু পর্দায় তিনি ছাড়িয়ে গেছেন তার সকল সীমাবদ্ধতাকে। একেকটা চরিত্রে তিনি নিজেকে ভেঙ্গেছেন, গড়েছেন একদম নতুন করে। তাই নারীরা তাকে মনে রেখেছে তাদের নিজেদের দায় থেকে। বাঙালি পুরুষ তাকে মনে রেখছে ‘কাঙ্ক্ষিতমানবী’ হিসেবে। এই দায়, এই মনে রাখারাখি কতদিন অব্যাহত থাকবে তা হয়ত এখনি হিসেব কষে বলে দেওয়া যাবে না। কিন্তু সভ্যতার নামে, সংস্কৃতির নামে, সৃষ্টিশীলতার নামে, সৌন্দর্যের নামে পৃথিবীময় অনেক কিছু অনেক দিন থেকে যায়। এমনি এমনিতো আর ক্ল্যাসিক শব্দটি ধরে আনা হয়নি মানুষের জন্য। সুচিত্রাকে আমি সেই ক্ল্যাসিক বাঙালি, ধ্রুপদী মানবী বলেই মানি। পর্দায় এবং জীবনের শেষ অঙ্কে তিনি সেই ক্ল্যাসিক মোহময়তাকে বিসর্জন দেননি। তাইতো তার চলে যাওয়ার দৃশ্যটাও ছিল ক্ল্যাসিক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: সুচিত্রা সেন
Previous Post

আইপিএল জার্সিতে মুস্তাফিজকে দেখতে ব্যাকুল ভক্তরা

Next Post

দেশে ফিরে যা বললেন মোনালিসা

Next Post

দেশে ফিরে যা বললেন মোনালিসা

বছরে আর্সেনিকে মরছে ৪৩ হাজার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT