চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের ভালো করার দরজা খুলে গেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 17, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে ক্রিকেটে ১১ বছরের পথচলায় বাংলাদেশ নারী দল খেলেছে মাত্র ৪৫ ম্যাচ। যার তিনটি চলতি বিশ্বকাপেই। কম খেলার কারণে ব্যক্তিগত মাইলফলক ধরা দেয়ার পথটাও দীর্ঘ। তারপরও সময়ের পরিক্রমায় দারুণ দুটি মাইলফলকের সামনে ফারজানা হক পিংকি ও রুমানা আহমেদ।

টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে হাজার রানের মাইলফলক ছোঁয়া পিংকি ওয়ানডেতেও স্পর্শ করতে চলেছেন এই কীর্তি। হাজার থেকে মাত্র ২৮ রান দূরে টপঅর্ডার ব্যাটার। রুমানা প্রথম বাংলাদেশি নারী বোলার হিসেবে ফিফটি পূরণে ২ উইকেট দূরে।

হ্যামিল্টনে মাউন্ট মঙ্গানুইতে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে মেয়েরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই সতীর্থের মাইলফলক প্রসঙ্গ উঠতেই টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কথার ঝাঁপি খুলে বসলেন। আগামীতে নানা অর্জনের সম্ভাবনার সঙ্গে মিশে থাকল কিছুটা আক্ষেপের সুরও।

‘বিশ্বকাপে কোয়ালিফাই করার পর আমাদের ভালো করার দরজা খুলে গেছে। আমাদের টিমে অনেক ভালো খেলোয়াড় আছে, যারা বিশ্বমানের। বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করার মতো। হয়তবা সুযোগের অভাবে অনেকে মেলে ধরতে পারেনি কখনো। কিন্তু এখন এই সুযোগটা এসেছে যে, এখন আমরা নিজেদের মেলে ধরতে পারব এবং যত ম্যাচ খেলব, ডে বাই ডে আমাদের এই অর্জনগুলো বাড়বে।’

‘আজকে হয়তবা রুমানা আহমেদের ৫০ উইকেটের জন্য চিন্তা করছি, আর কয়েকটা (২টি) উইকেট পেলে হয়ত ৫০ উইকেট হবে। সামনে দেখবেন বেশি ম্যাচ খেললে অচিরেই ১০০ উইকেট হয়ে যাবে।’

‘যদি বলি ফারজানা হকের কথা, অবশ্যই সেও অনেক কাছাকাছি মাইলফলক থেকে। এরকম আরও অনেক খেলোয়াড় আছে যারা ছোট ছোট সেই মাইলফলকে যেতে পারছে না। কিন্তু আমাদের জন্য এখন সুযোগ অনেক আছে। শুধু এই বিশ্বকাপই না, এরপরেও আমরা অনেকগুলো ম্যাচ খেলবো। দ্বিপাক্ষিক অনেক সিরিজ খেলবো।’

‘এই মাইলফলক থেকে আরও নতুন মাইলফলকে যাওয়ার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। গত দেড়-দুই বছরে ক্রিকেট বোর্ড বলেন বা খেলোয়াড়রা আমরা, সেই চেষ্টাটাই করেছি। বিশ্বাস করেছি বাছাইপর্ব থেকে বিশ্বকাপে যদি কোয়ালিফাই করতে পারি, বিশ্বকাপ খেলতে পারি, আমাদের জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে। আমরা যেভাবে ভালো ক্রিকেট খেলে আসছি, এটা যদি ধরে রাখতে পারি, আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে সামনে’ বলেন নিগার।

Tags: নিউজিল্যান্ডনিগার সুলতানাবাংলাদেশ নারী ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজবিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

অস্কার ২০২২: কে জিতবে, কার জেতা উচিত?

Next Post

ইউক্রেন প্রশ্নে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

Next Post
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চলছে, সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন প্রশ্নে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

বইমেলায় উপচে পড়া ভিড়, হাজারো পাঠক বই কিনতে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তার কথা শুনে মনে হলো বই পড়ছি..!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT