চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের জীবনের প্রথম স্বপ্নের সাথে ইমপ্রেস জড়িত: ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 12, এপ্রিল 2018
in বিনোদন
A A

‘ইমপ্রেস টেলিফিল্ম আমার প্রথম ছবির প্রডিউসার। শুধু আমার নয়, আমি মনে করি আমাদের সময়ের অনেকের স্বপ্নের সাথে ইমপ্রেস টেলিফিল্ম জড়িত’। -কথাগুলো বলছিলেন এই সময়ের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্বল্পদৈর্ঘ্যে, দীর্ঘ যাত্রা’ এই স্লোগানকে নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম দেশের ১১ জন তরুণ নির্মাতাকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’ নামক একটি বাংলাদেশি অমনিবাস চলচ্চিত্র প্রজেক্ট।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় চ্যানেল আই ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম অমনিবাস (একসঙ্গে ১১ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) এর শুভ মহরত। এগুলো নির্মিত হবে ঢাকা শহরের গল্প নিয়ে। আর এই অনুষ্ঠানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

 

তরুণ নির্মাতাদের উদ্দেশ্যে ফারুকী বলেন: এখন আমরা বাস করছি ইন্টারনেটের জগতে। ইতালিতে যে ছেলেটা বাস করছে, সে যেভাবে সিনেমা দেখে বড় হয় আমাদের এখানেও একটা ছেলে ঠিক একইরকম ভাবে বড় হয়। ফলে সুযোগ সুবিধা বা এক্সেস কম এটা বলা যাবে না। এবং এই এগারো জন আসলে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি, এই তরুণরাই বাংলা সিনেমার ভাষায় আরো পরিবর্তন নিয়ে আসবে।

তরুণদেরকে এভাবে সুযোগ করে দেয়ার জন্য ইমপ্রেস টেলিফিল্মকে ধন্যবাদ জানিয়ে এই নির্মাতা আরো জানান: যে এগারোজনকে নিয়ে ইমপ্রেস নতুন করে প্রজেক্ট শুরু করতে যাচ্ছে প্রায় প্রত্যেকেরই কাজ আমার দেখা। এরা প্রত্যেকেই একেকটা ট্যালেন্ট। এদের প্রতি ভরসা রাখার জন্য ইমপ্রেসকে ধন্যবাদ।

ছবি: জাকির সবুজ

Tags: ইমপ্রেসচ্যানেল আইফারুকীলিড বিনোদন
Previous Post

দ্বিতীয় ইনিংসও তুষারময়, আছেন সৌম্যও

Next Post

এবার চট্টগ্রামে উবারের যাত্রা শুরু

Next Post

এবার চট্টগ্রামে উবারের যাত্রা শুরু

ঘরের মাঠে মুশফিকের সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT