চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের গল্পটা কেন এমন আক্ষেপের?

রাফি আদনান by রাফি আদনান
7:53 অপরাহ্ন 18, নভেম্বর 2017
in বিনোদন
A A

মধ্যবিত্ত সেন্টিমেন্ট আপনার যতই অপছন্দের হউক, পৃথিবীতে মধ্যবিত্ত ছিলো, মধ্যবিত্ত আছে, মধ্যবিত্ত থাকবে। জীবনকে আমরা একটি গাড়ির সাথে তুলনা করলে, মধ্যবিত্ত হলো সেই গাড়িটি যার বাহ্যিক সবকিছুই ঠিকঠাক, শুধু ইঞ্জিনে সমস্যা লেগেই থাকে। ইঞ্জিন ঠিক করতে গিয়ে দেখে তেল নেই, ফাঁকিবাজ মন তেলের বদলে জল খোঁজে। তৃষ্ণার্ত কাকের মতো একটুখানি জলের আশায় এদিক-সেদিক ঘোরাঘুরি করে। অক্ষম বৃদ্ধ বাবা, অসুস্থ্য মা, আনকোরা প্রেমের আবেগ- সবার পিছুটানকে বুক পকেটে নিয়ে গ্রামের সহজ-সরল ছেলেটি পাড়ি জমায় শহরে।

চাকরি যেন সোনার হরিণ, এই নগরে ভোট চেয়ে পোষ্টার ছাপানো যায় বৈ পড়াতে চাই ছাপানো যায়না, ছাপিয়ে কোনো লাভও হয়না। এক মুঠো স্বপ্ন পুঁজি করে দিন গুণতে থাকে ছেলেটি। আজ না হয় কাল, কাল না হলে পরশু একদিন আমি চাকরি পাবোই। অসুস্থ্য মাকে ডাক্তারের কাছে নিয়ে আসবো। স্বপ্ন সাজাতে যেয়ে শব্দের মেলা বসে যায়, গল্প তৈরী হয় নিজের অজান্তেই। বাস্তবতা কি কল্পনার মতোই মধুর হয়? বাস্তবতা মুদ্রার উল্টা পিঠ দেখায়। পৃথিবীর যাবতীয় ব্যর্থতা ঘাড়ে চাপিয়ে একটা বিশাল আক্ষেপ নিয়ে চলতে হয় আমাদের। কখনো সে ব্যর্থতা মায়ের লাশ বহনের মতোও ভারী হয়ে যায়। তবুও চলতে হয়, চালিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আমরা চালিয়ে যাই, বুকের পাহাড়ে আক্ষেপ প্রতিধ্বনিত হয়, ‘ আমাদের গল্পটা এমনও হতে পারতো’।

এমনই একটি আক্ষেপের গল্প নিয়ে জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র নতুন নাটক “আমাদের গল্পটা এমনও হতে পারতো” প্রচারিত হয়েছিলো গত শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায়। অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ, এ প্রজন্মের তারকা সাফা কবির, মনিরা মিঠু সহ আরও অনেকে।  আমাদের গল্পটা এমনও হতে পারতো- শুধু কোনো নাটক নয়, এটা হতে পারে আপনার আমার আয়না। যেখানে আমরা নিজেরাই নিজেদের দেখতে পাই। গল্পগুলো এমন না হয়ে অমন হওয়ার আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলবেন অথবা বুকের ভেতর কোথাও একটু খালি জায়গা অনুভব করতে পারেন। মেধাবী এই নির্মাতার কাছে একজন দর্শক হিসেবে এমন নাটক আরও উপহার পাওয়ার দাবী জানাই।

আমাদের গল্পটা এমনও হতে পারতো:

Tags: মনিরা মিঠুসাফা কবির
Previous Post

‘প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকা ভাড়া করে আসতো শুটিং দেখতে’

Next Post

হাথুরুসিংহে দেশে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত  

Next Post
ছোট শিশু বসে আছে চেয়ারে, আশেপাশে নির্মাণাধীন ভবন ও ইটের গাদা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন আছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়া?

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত এমপি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ আস‌নের এম‌পি গুরুতর আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT