চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের খেলোয়াড়, খেলেই যাচ্ছে!

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
10:16 অপরাহ্ন 24, নভেম্বর 2021
in স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল খেলোয়াড়ের সঙ্গে চ্যানেল আই অনলাইন প্রতিনিধির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ম্যাচসেরা রাহুল রায়!’ ‘আসর সেরা রাহুল রায়!’ -এই লাইনগুলো গত একদশক ধরে কতবার যে লিখতে হয়েছে, গুণে বলাটাও অসম্ভব। চ্যানেল আই জিতুক-হারুক, এই লাইনগুলো যেন অক্ষত থাকবেই।

প্রশ্ন হচ্ছে এটা কোন রাহুল, আর কোন খেলায় সে ম্যাচসেরা? হ্যাঁ, এখানেই তার পরিচয়টা এক শব্দে বলা যাচ্ছে। সহকর্মীদের কাছে তার ডাকনাম ‘খেলোয়াড়’! সব খেলায় এবং সব মাঠেই তিনি সমান পারদর্শী। বলা যায় একাই একশো।

আরও একবার রাহুল তার সামর্থ্যের প্রমাণ রাখলেন। চলতি প্রাণ ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যানেল আই বুধবার ১০-০ গোলে বিধ্বস্ত করেছে আজকালের খবরকে। রাহুল রায় একাই দিয়েছেন ৮ গোল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একাই ৮ গোল করেছেন রাহুল। অবিশ্বাস্য হলেও সেটি বাস্তব। এই জয়ে আসরে গ্রুপসেরা হওয়ার পথে চ্যানেল আই।

গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টেও রাহুল-ঝলকের দেখা মিলেছ। অপরাজিত ৭৮ রানের এক নান্দনিক ইনিংস খেলে চ্যানেল আইকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন আরও একটি ট্রফি। শেষ পর্যন্ত হয়নি। দল হয়েছে রানার্সআপ। কিন্তু আসরের সেরা খেলোয়াড় ঠিকই হয়েছেন রাহুল।

রাহুল কান্তি রায় তপুর কথা। একসময় জাতীয় হকি দলের অপরিহার্য সদস্য তিনি। এখন চ্যানেল আই-এর যেকোনো খেলার যেকোনো দলের অপরিহার্য এক নাম। অনেকেই হয়তো জানেন আবার জানেন না, রাহুল ছিলেন জাতীয় হকি দলের ১০ নাম্বার জার্সি হোল্ডার। হকির স্টিক উঠিয়ে রেখে ২০১১ সালে হাতে তুলে নেন টিভি নিউজের বুম।

মাঠের মানুষ যখন মাঠের টান তো থাকবেই। হকির মানুষ কাঁপাচ্ছেন ফুটবল-ক্রিকেটের ময়দান। প্রথমসারির গণমাধ্যমের অংশগ্রহণে আয়োজিত সব টুর্নামেন্টেই রাহুল রায় প্রতিপক্ষ দলের জন্য এক মূর্তিমান আতঙ্ক। আবার এমনও- ময়দানজুড়ে তার দাপিয়ে বেড়ানো, ঝলক, উপভোগ করেন প্রতিপক্ষও। রাহুল রায় এমনই এক নাম।

তার জার্সি পরা দেখলেই অন্যরা বুঝে নেয়, জিততে হলে চোখ-নাকের পানি এক করে ছাড়বে। রাহুল রায়ের উড়ন্ত ফর্মে আরও একবার আরেকটি শিরোপা উঁচিয়ে ধরতে প্রস্তুত হচ্ছে চ্যানেল আই।

বৃহস্পতিবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাগো নিউজের বিপক্ষে ম্যাচ। রাহুল রায় তপু খেলে দিলে জেগে ওঠা হবে না জাগো নিউজের। গুডলাক খেলোয়াড়, খেলে যাও অফুরান…

Tags: রাহুল রায়লিড স্পোর্টস
Previous Post

টাঙ্গাইলে দিনভর আতঙ্ক ছড়ানো বস্তুটি বোমা নয়

Next Post

এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

Next Post
জাতিসংঘের ভবনের সামনে বিভিন্ন দেশের পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলমান, অভিবাসনপ্রত্যাশীরা সাগরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT