চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে: নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 05, আগস্ট 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রস্তুতি নিচ্ছেন, কোচ ও কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে জয়ের পর টি-টুয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। পরের তিন ম্যাচে একটি জিতলেই নিশ্চিত হবে সিরিজ। সেরাটা দিয়ে খেলতে পারলে সিরিজ না জেতার কোনো কারণ দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি শুক্রবার। তার আগে সুখবর, শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছে বিসিবি। দেশের সেরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ট্রফি নেন বোর্ড সভাপতি নিজেই। সেসময় টাইগারদের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে সতর্ক থাকার কথাও বলেছেন।

‘এমন একটা সময়ে, যখন আমরা অস্ট্রেলিয়ার মতো দলের সাথে পরপর দুটি ম্যাচ জিতে এ পুরস্কার নিতে পারছি। উল্টোটাও হতে পারত। তখনও ভালো লাগত। কিন্তু জয় পাওয়া অনুভূতিটা অন্যরকম। সিরিজ কালকেই জিতব কিনা, বলা মুশকিল।

‘অস্ট্রেলিয়া অনেক পেশাদার একটা দল। ওরা শেষ পর্যন্ত লড়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই আমরা যেভাবে খেলে আসছি এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারি, মনে করি আমাদের সিরিজ না জেতার কোনো কারণ থাকতে পারে না।’

‘কিন্তু আমরা যদি কখনও মনে করি, একবারও যদি আমাদের মনে হয় যে, আমরা দুটো জিতেছি আর বাকিগুলোর যেকোনো একটিতে এমনি এমনি আমরা জিতে যাবো, তাহলে এ ধরনের চিন্তা নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে জেতা যাবে না। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’

সম্প্রতি অভিজ্ঞদের সঙ্গে তরুণ ক্রিকেটাররাও জাতীয় দলে দারুণ অবদান রাখছেন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বললেন, ‘তরুণ ক্রিকেটার, প্রথম যেটা হল, একটা জিনিস মনে রাখবেন যে একটা সময় ছিল যখন নাকি একজন ক্রিকেটার একটা দলকে জিতিয়ে দিতে পারত। কিন্তু এখনকার ক্রিকেট এতোই প্রতিদ্বন্দিতাপূর্ণ, এখন কিন্তু একজন দুইজনে হয় না, দলগত প্রচেষ্টা লাগে।’

‘আমাদের সমস্যাটা হচ্ছে যে, অনেক সময় আমরা দেখেছি বেশিরভাগ সময়ে আমাদের যারা অভিজ্ঞ খেলোয়াড় আছে, বেশিরভাগ সময়ে তারাই ভালো পারফর্ম করে এবং ম্যাচ জিতে গেলে ওরা বাদে আর কে কি করলো সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু যখন হেরে যায়, তখন ওরা পারফর্ম করে অন্যরা পারফর্ম করেনি, নতুন যারা তুলনামূলক তরুণ, তখন এদের নিয়ে আমরা হুলস্থূল করি।’

‘আরেকটা দিক থেকে খেয়াল করবেন, বহু ম্যাচ আমাদের যারা নতুন বা তরুণ, তাদের অবদানের জন্য যে কত ম্যাচ জিতেছি এর হিসেব নেই। হতে পারে তারা ম্যান অব দ্য ম্যাচ হতে পারেনি, কিন্তু তাদের অবদান ছিল না এটা খুব কম সময়ই হয়েছে।’

‘গত ৮ বছরে যদি খেলাগুলো দেখেন, সৌম্যর জন্য আমরা সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিতিনি? তখন তো চিন্তাই করা যেত না যে আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিতবো। মোস্তাফিজ তো আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে, সেটা নিয়ে তো সন্দেহ নেই। শরিফুল কি আমাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠেনি? তাসকিন যে ফেরত এসেছে সেটা কী আমাদের জন্য ভালো না!’

‘নাসুমের কথা যদি বলি, আমাদের তো অভিজ্ঞ তাইজুল আছে, প্রুভেন মিরাজ আছে, তাও আমরা নাসুমকে খেলাচ্ছি। আমরা শেখ মেহেদীকে খেলাচ্ছি, আফিফ ধারাবাহিকভাবে ভালো করে আসছে। শামীম জিম্বাবুয়েতে ভালো খেলেছে।’

‘নতুন কেউ এসেই টানা ভালো করবে এটা তো প্রত্যাশা করাই উচিত না। আমাদের কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা ২০০এর মতো ম্যাচ খেলে ফেলেছে। আমাদের যে টিমটা খেলছে, যদি এক এক করে দেখেন- সৌম্য, নাঈম, সাকিবের পর রিয়াদ, এরপর সোহান আছে, আফিফ আছে, আফিফের পর শামীম আছে।’

‘এই শামীম, আফিফ, নাঈম, মেহেদী- এরাতো এসব বড় খেলোয়াড়দের সামনে খেলা দূরে থাক, দেখা হয়েছে কিনা সন্দেহ। মিচেল স্টার্ক, হ্যাজেলউড, জাম্পা, ওদের টপ ক্লাস বোলার। প্রথমে নেমে সাহস করে খেলছে এটাই তো অনেক ব্যাপার। আগে তো বাংলাদেশ খেলতে নামলেই আমরা ভাবতাম বাংলাদেশ হেরে যাবে।’

‘হারা মেনে নিয়েই খেলতাম। কিন্তু এখন এই যে হার জিত বড় কথা না, ছোট ছোট তরুণ ছেলেগুলো যে সাহস নিয়ে মাঠে নামে, ফিল্ডিং যে দেয়, তাদের সমস্তটা দিয়ে ফিল্ডিং করছে। এই সিরিজে বোলিং এবং ফিল্ডিং অনেক ভালো করেছে। ব্যাটিং কিন্তু ভালো হয়নি। কিন্তু আশা করি সামনে ভালো হবে আরও।’

‘তবে আমার যেটা ভালো লেগেছে, মাঠে নামলে যে জিততে পারি, জেতার জন্য খেলবো, এই বিশ্বাসটা থাকা অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা ছিল মাঠে, মাঝের একটা বছর একটু কেমন যেন হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে।’

‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর আমার মনে হয় তরুণদের বিশ্বাসটা আরও বেড়ে গেছে। ওরা এখন নামেই জেতার জন্য, যার সাথে হোক ভয় পায় না।’ বলেন নাজমুল হাসান।

Tags: নাজমুল হাসানবিসিবিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

যশোরে শেখ কামালের জন্মদিন পালন

Next Post

বাংলাদেশকে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে গুগল

Next Post
স্মার্টফোনে গুগলের লোগো দেখাচ্ছে, আলো ছড়াচ্ছে পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে গুগল

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ আগস্ট ব্যাংক বন্ধ, বাড়ল লেন‌দে‌নের সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT