চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদেরকে কাজ বন্ধ করতে বলবেন না: জাল্লিকাট্টু নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 29, জুন 2020
in বিনোদন
A A
লিজো জোস পেলিসেরি এর ডিজিটাল আর্ট পোর্ট্রেট, কালো চশমা ও বিশাল চুলের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসিত সিনেমা ‘জাল্লিকাট্টু’ নির্মাতা লিজো জোস পেলিসেরি সম্প্রতি তার ফেসবুক পেজে এক বক্তব্য শেয়ার করেছেন যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। করোনাভাইরাসের কারণে শুটিং এর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘সিনেমা আমার জন্য টাকা কামানোর জায়গা নয়, নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের জায়গা। তাই এখন থেকে আমি একজন স্বাধীন নির্মাতা। আমি সিনেমা থেকে কামানো অর্থ আরো ভালো সিনেমা নির্মাণের কাজে ব্যয় করবো। যেখানে ইচ্ছা আমার সিনেমা দেখাবো, কারণ আমিই এই সিনেমার মালিক।’

তিনি আরও বলেন, ‘আমরা মহামারীর মাঝামাঝি সময়ে আছি- একটা যুদ্ধ- মানুষের চাকরি নেই- পরিচয় সংকট- দারিদ্র- ধর্মীয় অসহিষ্ণুতা। মানুষ ১০০০ মাইল পায়ে হেটে বাড়ি ফিরছে। শিল্পীরা বিষণ্ণতায় মরছে। তাই এখন অসাধারণ সব শিল্প সৃষ্টি করতে হবে যেন মানুষ বেঁচে থাকার আনন্দ পায়। তাদের আশা জাগাতে হবে, অনুপ্রেরণা যোগাতে হবে। আমাদেরকে কাজ বন্ধ করতে বলবেন না। আমাদের সৃষ্টি থামিয়ে দেবেন না। আমাদের সততা নিয়ে প্রশ্ন তুলবেন না। আমাদের আত্মসম্মানে আঘাত হানবেন না। এতে আপনাদেরই ক্ষতি, কারণ আমরা শিল্পী।’

কেরালার গভর্নমেন্ট স্বাস্থ্যবিধি মেনে সিনেমা এবং টিভি শো-এর অসমাপ্ত কাজগুলো শুরু করার অনুমতি দিয়েছে। তবে নতুন কোনো ছবির কাজ শুরু করতে নিষেধ করা হয়েছে। আগে অসমাপ্ত কাজগুলো শেষ হয়ে সেগুলো থিয়েটারে দেখানো হবে, এরপর নতুন কাজ শুরু করার অনুমতি দেয়া হবে নির্মাতাদের। প্রযোজক এবং পরিবেশকরা এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। এতেই চটেছেন লিজো জোস পেলিসেরি।

তিনি জানিয়েছেন এই নিষেধাজ্ঞা তিনি মানবেন না। তিনি ১ জুলাই থেকে তার নতুন ছবির কাজ শুরু করবেন। এই সিদ্ধান্ত নেয়ায় প্রযোজক এবং পরিবেশকরা তার উপর চাপ সৃষ্টি করছেন। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: কেরালালিড বিনোদন
Previous Post

সুশান্তের বাড়ি গিয়ে হাজির নানা পাটেকর

Next Post

কক্সবাজারে কৃষকদের কৃষি যন্ত্রপাতি ও বীজ দিল এফএও-আইওএম

Next Post
কৃষকদের জন্য বস্তাবন্দী বীজ ও কৃষি যন্ত্রপাতি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে কৃষকদের কৃষি যন্ত্রপাতি ও বীজ দিল এফএও-আইওএম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মরার ওপর খাঁড়ার ঘা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT