চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে হারানোর জন্য একটা ছবির বাজেট ব্যয় করা হয়েছে!’

মেহেদী মাসুদ by মেহেদী মাসুদ
11:38 পূর্বাহ্ন 08, মে 2017
in বিনোদন
A A
ওমর সানি

ওমর সানি

ওমর সানি। দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক। জড়িত হয়েছেন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে। বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। সামাজিক বিভিন্ন কর্মাকান্ডের সঙ্গে তার যোগাযোগ আছে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গতকাল রোববার বিকালে তিনি অসামঞ্জস্য ফলাফল ও কারচুপির অভিযোগ এনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিলের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডে আবেদন করেছেন। আজ সোমবার সকালে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি।

কেমন আছেন?

আছি আর কি!

আপনার কণ্ঠে হতাশার সুর!

খুশি হওয়ার মতো কোনো কারণ আছে? গত কয়েকদিন আমাকে নিয়ে যা হয়েছে, এর পরও আমি যে স্বাভাবিক আছি, এটাই কি যথেষ্ট না!

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ। সামনে কী করবেন, কিছু ভেবেছেন?

কী করতে বলেন! আমি তো আমার মতোই চলেছি। সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে চলতে চেয়েছি। সবার জন্য ভালো কিছু করতে চেয়েছি।

আমি বলতে চাচ্ছি, চলচ্চিত্রের কোনো কাজ করবেন?

আমার জীবনটাই তো একটা ফিল্ম! প্রেক্ষাগৃহে বসে দর্শক বড় পর্দায় যা যা দেখেন, আমার জীবনটাও সেরকমই, একেবারে চলচ্চিত্রের একটা গল্প।

নির্বাচনের ফলাফল মেনে নিতে পারছেন না কেন?

কীভাবে মেনে নেব? মেনে নেওয়ার মতো কেউ কোনো কাজ করেছে? আপনি জানেন, আমাকে হারানোর জন্য একটা ছবির বাজেট ব্যয় করা হয়েছে!

কী বলছেন?

যা বলছি, তা ​চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।

মারাত্মক অভিযোগ করছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে?

প্রমাণ থাকলে তো আমি আদালতেই চলে যেতাম। এসব কাজের কোনো প্রমাণ থাকে না।

আপনার এমন অভিযোগ শিল্পীদের অসম্মান করা হচ্ছে।

আমি শিল্পীদের ভালোবাসার কাছে পরাজিত হইনি। আমি দেখেছি, বেশির ভাগ শিল্পী আমাকে কতটা ভালোবাসেন। আমি পরাজিত হয়েছি টাকার কাছে। যাক, এসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তাহলে অনেকেই বলবেন, যেহেতু হেরে গেছি, তাই এসব বলছি।

যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, মিশা সওদাগর; তার সঙ্গে আপনার কথা হয়েছে?

কথা হয়নি। কিন্তু আমি কী বলতে চাচ্ছি, বলছি—তা কিন্তু মিশা সওদাগর বেশ বুঝতে পারছেন।

যারা জানেন, তারা কেউ মুখ খুলছেন না কেন?

এখন কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যান, ইন্ড্রাষ্ট্রির সবার সঙ্গে কথা বলেন। আরও অনেক কিছু জানতে পারবেন। আমাকে হারানোর জন্য কী নীল নকশা করা হয়েছিল, সব।

আপনি তো আপিল বোর্ডের কাছে আবেদন করেছেন।

দেখুন, যারা নির্বাচন কমিশনে ছিলেন, তারও আমার পরিবার; আর যারা আপিল বোর্ডে আছেন, তারাও আমার পরিবার। আমি আমার পরিবারের মানুষগুলোর কাছেই বিচার চেয়েছি।

ভোট গণনার পুরোটা সময় আপনার স্ত্রী মৌসুমী সেখানে উপস্থিত ছিলেন।

ঠিকই বলেছেন। কিন্তু ওই ঘরের বাইরে যে খেলা হয়েছে, সেখানে তো আমরা কেউ ছিলাম না।

নির্বাচন করতে গিয়ে তো অনেক অভিজ্ঞতা হলো। আপনার পরামর্শ কী?

চলচ্চিত্র শিল্পী সমিতিকে ঢেলে সাজাতে হবে। সামনে শিল্পীদের জন্য আমার কাজ অব্যাহত থাকবে। আমি শিল্পীদের পাশেই আছি, থাকব। আর নির্বাচন পদ্ধতি এবং প্রক্রিয়ারও সংস্কার প্রয়োজন। এগুলো নিয়ে কথা বলব।

আবার কাজের আলাপ।

হ্যাঁ, অবশ্যই কাজ শুরু করব। আমার এবং মৌসুমীর ওপর দিয়ে অনেক ধকল গেল। এখন একটু বিশ্রাম নিচ্ছি। শিগগিরই আমরা আলোচনা করে কাজ শুরু করব।

আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ।

ছবি : সংগৃহীত

Tags: ওমর সানি
Previous Post

‘পাগলাটে ঝড়ের’ হ্যাটট্রিক চান আমলা

Next Post

চির নতুনের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী

Next Post

চির নতুনের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী

গ্রামীণফোনের নতুন সিইও মাইকেল ফোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT