চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে নৈতিকভাবে হত্যা করা হয়েছিল: মল্লিকা শেরাওয়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 20, জুলাই 2022
in বিনোদন
A A
মল্লিকা শেরাওয়াতের ছবি, নৈতিকভাবে হত্যার মন্তব্যের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৩ সালে ‘খোয়াহিশ’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এরপর ২০০৪ সালে মহেশ ভাটের ছবি ‘মার্ডার’ দিয়ে বলিউডে পরিচয় পেতে শুরু করেন তিনি। যেখানে তার সঙ্গে ইমরান হাশমিও অভিনয় করেছিলেন। সেসময় বছরের সবচেয়ে বড় হিট হয়ে ওঠেছিল ছবিটি।

তবে দুটি ছবিই অভিনেত্রীকে ‘যৌন প্রতীক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, ‘মার্ডার’ এ অভিনয় করার জন্য তাকে ‘নৈতিকভাবে হত্যা’ করা হয়েছিল। ‘বোল্ড দৃশ্য’ করার জন্য ভারতের মানুষের চোখে তার জন্য দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। এনমনকি অন্যভাবে বিচার করা হত তাকে।

মল্লিকার কথায়, ‘আমার মনে হয়, আমার গ্ল্যামার তাদের জন্য অপ্রতিরোধ্য ছিল। আমার এটার জন্য ক্ষমা চাওয়ার মতো কিছু নেই। আমি ‘মার্ডার’-এর সময় বিকিনি পরেছিলাম। কিন্তু অন্য অভিনেত্রীরা আমার আগেও বিকিনি পরেছিলেন, কিন্তু আমি এটি সম্পর্কে অনন্য ছিলাম। কি চাইত, আমি সমুদ্রের ধারে শাড়ি পরব? না, আমি বিকিনিতেই স্বাচ্ছন্দ্য ছিলাম। ওটাকেই স্বাধীনভাবে উদযাপন করি। যার ফলেই বিশেষ করে, মহিলাদের চক্ষুশূল হয়ে উঠি। পুরুষদের আমাকে নিয়ে কোন সমস্যা ছিল না। ভারতে পুরুষরা আমাকে ভালোবাসে এবং আমি তাদের ভালোবাসি। শুধু কিছু মহিলা যাদের কাছে আমি খুব খারাপ।’

বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন মল্লিকা।

‘দ্য মিথ’ সিনেমার অডিশনের সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি অডিশন দিয়ে সিনেমায় সুযোগ পেয়েছিলাম। বলতে খুব গর্ব বোধ করি, বলিউডের প্রতিটি অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। তাই যে সব অভিনেত্রীরা বলেছিলেন, তারা কখনও কোনো অডিশন দেননি, সবাই মিথ্যে বলেছে। আমি তাদের অডিশন দেখেছি। জ্যাকি আমাকে তাদের অডিশন টেপ দেখিয়েছে।’

বর্তমানে ‘আর/আরকে’ সিনেমার প্রচারে ব্যস্ত মল্লিকা শেরাওয়াত। সিনেমাটিতে আরও অভিনয় করছেন রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা।

এরই মধ্যে বিভিন্ন আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। আগামী ২২ জুলাই ‘আর/আরকে’ সিনেমাটি মুক্তি পাবে। –পিঙ্কভিলা

Tags: ইমরান হাশমিমল্লিকা শেরাওয়াত
Previous Post

রাইডশেয়ারিং খাতে নিরাপত্তা নিশ্চিতে পাঠাও-উবারের যৌথ ক্যাম্পেইন

Next Post

বেনাপোলে স্বর্ণের গহনাসহ নারী আটক

Next Post
বেনাপোলে স্বর্ণের গহনাসহ নারী আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোলে স্বর্ণের গহনাসহ নারী আটক

নতুন গৃহ নির্মাণের জন্য গৃহহীন পরিবারের জন্য বাড়ি তৈরি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর পাচ্ছে ১০৯ গৃহহীন পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT