চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা শিক্ষার্থীদের মঙ্গল চাই: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 20, জানুয়ারি 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
বয়সী ব্যক্তি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান,আমরা তাদেরকে ছেড়ে যেতে পারি না। আমরা তাদের মঙ্গল চাই। সুতরাং শাবি’র বিষয়ে মুখোমুখি না হয়ে আলোচনা করে সমাধান করা উচিত।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় এলাকায় একটি অনুষ্ঠান শেষে মন্ত্রী শাবিপ্রবি প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, প্রতিক্রিয়াশীলরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। তাদের ধারণা বাংলাদেশ থেকে অন্যদেশ আরও উত্তম। কেউ কেউ অন্যদেশকে স্বর্গ মনে করে। প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।

এম এ মান্নান বলেন, প্রতিক্রিয়াশীল ছাড়াও আধা প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী কিছু চক্র আছে যারা নানাভাবে ঘোলাটে পরিবেশে মাছ শিকার করতে চায়। মানে যেকোন কিছুর বিনিময়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছেন। তবে আমি উন্নয়নে বিশ্বাসী, উন্নয়ন আমার শখ ও অভিলাশ।

এসময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যে ঘটনা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত।

তিনি বলেন, ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে আলোচনার জন্য পাঠিয়েছেন। দল থেকে উচ্চপর্যায়ে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক খোঁজখবর নিচ্ছেন। এই আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি সমাধানে খুবই আন্তরিক।

মন্ত্রী সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের প্রত্যাশা ব্যাক্ত করে বলেন, কোমলমতি শিক্ষার্থীরা তাদের বয়স খুবই কম, একটু উত্তেজনা থাকতেই পারে, তবে সেটা ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আঞ্জুমান আরা অঞ্জু প্রমুখ।

Previous Post

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

Next Post

রাবিতে ৩৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, সশরীরে ক্লাস চলবে

Next Post
Rabi University entrance gate with logo and greenery. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে ৩৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, সশরীরে ক্লাস চলবে

শ্রদ্ধাঞ্জলি জানাতে মানুষের সমাগম, কাজীদার জন্য প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত কাজীদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT