চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি ঘরে আলো জ্বালাতে চাই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

দেশের প্রতি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে চান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ উৎপাদনে যে খরচ তা এখন পর্যন্ত পাচ্ছি না। তবে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হলে যতটা খরচ হবে, ততটাই দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘অনির্বাণ আগামী’ শীর্ষক বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ এবং বিদ্যুৎ ও জ্বালানি মেলা-২০১৮ এর উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, গড় হিসাব করলে দেখা যায় বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ৬ টাকা ২৫ পয়সা প্রতি কিলোওয়াট। কিন্তু সেই বিদ্যুৎ বিক্রি করছি ৪ টাকা ৮২ টাকা কিলোওয়াট হারে।

এসময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা প্রতি ঘরে ঘরে আলো জ্বালাতে চাই, এই লক্ষ্য নিয়ে বিগত ৯ বছরে ২৪ হাজার ৩ শ ৫১ মেগাওয়াট বিদ্যুৎ এবং ১৩৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছি।

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের ১১ লাখ মানুষের জন্য রাস্তায় বিদ্যুৎ ব্যবস্থার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী স্যাটেলাইটের সুফল হিসেবে বাংলাদেশ-ভুটান সাফ ফুটবল ম্যাচের স্বচ্ছ খেলা দেখতে পাওয়ার ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও বলেন,  বিগত ৯ বছরে ১ লাখ ৩০ হাজার নতুন সেচ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। আমরা ভারত থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছি পাশাপাশি আরও ৫০০ মেগাওয়াট যাতে পাওয়া যায় তার জন্য আলোচনা চলছে।

পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী বলেছেন, ১০০০ মেগাওয়াট আমাদের দিবেন, তাও ক্রয়ের আমরা পদক্ষেপ নিচ্ছি।

নেপাল ভুটানে জল বিদ্যুৎ কেন্দ্র খুব অল্প খরচে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানেও আমরা যাতে বিদ্যুৎ ক্রয় করতে পারি সেই পদক্ষেপও নিচ্ছি।

এছাড়া নেপাল, ভুটান ও বাংলাদেশ, এবং নেপাল, ভারত ও বাংলাদেশ ত্রিপাক্ষিক এবং আঞ্চলিকভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং বিদ্যুৎ আমদানি করার পদক্ষেপ নিচ্ছি।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিদ্যুৎবিদ্যুৎ উৎপাদনলিড নিউজশেখ হাসিনা
Previous Post

‘আমি ভাইরাল হয়ে চয়নিকা চৌধুরী হইনি’

Next Post

স্পেন দলে ফোন ব্যবহারে এনরিকের কড়াকড়ি

Next Post

স্পেন দলে ফোন ব্যবহারে এনরিকের কড়াকড়ি

এমিরেটসের উড়োজাহাজে হঠাৎ অসুস্থ ১’শ আরোহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT