চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা দুর্ভাগা জাতি, নিজেরাই খাবারে বিষ মিশাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 11, মার্চ 2020
in - সেমি লিড, আদালত
A A
করোনা

বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপনের কাজের অগ্রগতি জানতে গিয়ে হতাশা ব্যক্ত করে হাইকোর্টের একটি বেঞ্চ বলেছেন, আমরা এমন এক দুর্ভাগা জাতি, যারা নিজেরাই নিজের খাবারে ভেজাল আর কেমিক্যাল নামের বিষ মিশাই।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের আইন কর্মকর্তা মো. লিয়াকত আলী আদালতে হাজির হন আমদানি করা ফলে রাসায়নিকের মাত্রা পরীক্ষার জন্য বিভিন্ন বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট না বসানোর বিষয়ে ব্যাখ্যা দিতে।

সেসময় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আইন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘হাসপাতালগুলোতে কিডনি সমস্যায় ভোগা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। ভেজাল ফলমূল আর খাবার খেয়ে মানুষের কিডনি শেষ হয়ে যাচ্ছে।’

‘‘আমাদের ব্যবসায়ীরা খাবারে ভেজাল-কেমিক্যাল মেশায়। আমরা এমন এক দুর্ভাগা জাতি যারা নিজেরাই নিজেদের খাবারে ভেজাল আর কেমিক্যাল নামক বিষ মিশাই।’’

এনবিআরের আইন কর্মকর্তা তখন আদালতকে জানান, ‘দেশের ১৩টি বন্দরের মধ্যে ৪টিতে কেমিক্যাল টেস্টিং ইউনিট রয়েছে। অন্য বন্দরগুলোতে বসাতে একটু সময় লাগবে।’

আদালত বলেন, ‘আর কত বছর সময় নিবেন? জনগণ আর কতদিন এরকম কেমিক্যালযুক্ত ফল খাবে? জনগণকে জিম্মি করা চলবে না। জনগণের স্বাস্থ্যগত দিকটিতে অগ্রাধিকার দিতে হবে। তাই যে সকল বন্দরে এখনো কেমিক্যাল টেস্টিং ইউনিট নেই, অতি দ্রুত সেসব বন্দরে টেস্টিং ইউনিট স্থাপন করতে হবে। আপাতত এসব বন্দরে বিএসটিআই এর সহযোগিতায় আমাদানি করা ফলের টেস্টিং করতে হবে।’

এ বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ দিয়ে পরবর্তীতে আদেশের জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

এদিন আদালতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আর বিএসটিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান।

ফলে রাসায়নিকের প্রয়োগ রোধে এইচআরপিবির করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট পাঁচ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। সেই রায়ে দেশের জল-স্থল বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপন করতে বলা হয়।

Tags: কেমিক্যালখাবারে বিষহাইকোর্ট
Previous Post

প্রথমবার নাটকের জন্য গাইলেন ‘গানের রাজা’র শফিকুল

Next Post

তেলের দাম না কমিয়ে কংগ্রেসকে ভাঙ্গতে ব্যস্ত মোদি

Next Post

তেলের দাম না কমিয়ে কংগ্রেসকে ভাঙ্গতে ব্যস্ত মোদি

‘মাসুদ রানা’ ছবিতে ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT