চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা তো আছি বন্দী জীবনে

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
8:11 অপরাহ্ন 07, মার্চ 2020
in - সেমি লিড, অন্যান্য, চট্টগ্রাম, জনপদ
A A
বহু মানুষ নদীতে ট্রলার করে পার হচ্ছেন, বেশিরভাগই যুবক ও শিশু।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট্ট দ্বীপ উড়িরচর। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বিভিন্ন এলাকা ভেঙে গড়েছে এই চর। এখানকার প্রায় ৪০ হাজার মানুষের জীবনে রয়েছে হাজারো সংকট। আর সব সংকটের কেন্দ্রে যোগাযোগ বিচ্ছিন্নতা। রাতে এক অন্ধকারপুরীতে পরিণত হয় এ দ্বীপ। সন্ধ্যা থেকে জেনারেটরের আলোতে দ্বীপের হাটগুলোতে মানুষের সমাগম ঘটলেও তা মিলিয়ে যায় রাতে ১০টা না বাজতেই।

কথিত আছে, প্রচুর পরিমাণে ‘উড়ি’ ঘাস জন্মাতো বলে এই দ্বীপের নাম হয়েছে উড়িরচর। বয়সী বাসিন্দাদের মতে, সন্দ্বীপের ৬০ মৌজা ভেঙে উড়িরচরের জন্ম হয়েছে। সন্দ্বীপের পূর্বে হরিদ্রা খালীর চর, পশ্চিমে নোয়াখালীর খাসেরহাট সন্দ্বীপ চ্যানেল, উত্তরে সোনাগাজীর চর কচ্ছপিয়া এবং দক্ষিণে বঙ্গোপসাগরের মেঘনার মোহনা উড়িরচরের সীমানা ছিল এক সময়। সন্দ্বীপের হুদ্রাখালী, ন্যায়মস্তি, আজিমপুর, শাকনগর, মেহেরপুর, তারাপুর, সুলতানপুর, দরিরচর, চর হরিণা, চর রুনি, কৈয়াডুগি, পায়াডুগি, সামসুরাবাদ, চর পীরবক্স, চর দরজি, চর বধূ, চর রহিম, চর সিদ্ধি, বাধাজোড়া, কাঠগড়, চর বাউয়া, চর ধুবলাপাড়সহ বিভিন্ন এলাকা ভেঙে উড়িরচরে পলি জমেছে। প্রথম দিকের সেই দ্বীপ বহুবার ভেঙে বর্তমান রূপ ধারণ করেছে।

নৌকায় করে মানুষ সমুদ্রে যাচ্ছেন, ধোঁয়াটে আকাশের নিচে।. Channel i News - চ্যানেল আই নিউজ দক্ষিণপ্রান্তে উড়িরচরের প্রধান ঘাট। সন্দ্বীপের কালাপানিয়া, লক্ষ্মীপুরের চরলক্ষ্মী কিংবা সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে আসা যাত্রীবাহী ট্রলারগুলো এখানেই ভিড়ে। পশ্চিমে নোয়াখালীর কোম্পানীগঞ্জে যোগাযোগের জন্য রয়েছে আরেকটি ঘাট। সেখান থেকে চর এলাহীর ক্লোজারঘাটে পার হওয়া যায়। নদীপথে দ্বীপে যাতায়াতের পথ এগুলোই। সময়ের সঙ্গে, জোয়ারভাটার সঙ্গে মিল রেখে এখানকার মানুষকে যাতায়াত করতে হয়। জরুরি প্রয়োজনে মানুষগুলো তাই একেবারেই অসহায় হয়ে পড়ে।

প্রধান ট্রলার ঘাট থেকে খানিক দূরে কলোনী বাজার। বাংলা বাজার, জনতা বাজার, হাজারী বাজার মিয়া বাজার, সাহেব বাজার, সমিতি বাজারসহ আরো অনেক বাজার রয়েছে। এসব বাজারে হাট বসে প্রতিদিনই। দৈনন্দিন কেনাকাটা ছাড়াও স্বজনদের খোঁজখবর নেওয়া, বিভিন্ন এলাকার খবরাখবর জানাসহ নানান কাজে সন্ধ্যা হলেই মানুষগুলো ছুটেন হাটের দিকে। চায়ের দোকানে টিভিতে চলে সিনেমা কিংবা খবর, টেবিলে চলে চায়ের আড্ডা। এসব বাজারগুলোতে চায়ের আড্ডায় আলাপ হলো এলাকাবাসীর সঙ্গে।

‘আমরা তো আছি বন্দী জীবনে। চাইলেই আমরা দ্বীপের বাইরে যেতে পারি না। মুমুর্ষূ অবস্থায় রোগী নিয়ে যথা সময়ে ডাক্তারের কাছে যেতে পারি না।’-হাজারী বাজারে আলাপকালে কথাগুলো বলছিলেন কৃষক ছাবের মিয়া (৭০)। তার এই কথার সঙ্গে আরেকটু যোগ করে একই এলাকার কৃষক বোরহান বলেন, ‘শুকনোয় আমরা পানির অভাবে জমি আবাদ করতে পারি না। বর্ষায় আবার পানিতে ডুবে থাকে বাড়িঘর। এখানে জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। তবুও আমরা বাধ্য হয়ে এখানে থাকি।

শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ উত্তর উড়িরচরের এই হাজারী বাজারে দেখা মেলে দ্বীপের অপেক্ষাকৃত অবহেলিত এলাকার বাসিন্দাদের সঙ্গে। এখানকার ১ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৪ হাজার পরিবারের বসবাস। খাসজমির বিস্তৃত প্রান্তরে ছড়ানো ছিটানো বাড়িঘর। বৃহৎ বিলের মাঝখানে মাথাতুলে দাঁড়িয়ে আছে ছোট ছোট ঘরগুলো। ঝড়-ঝাপটা থেকে বাঁচতে কোনো বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। কোনো কোনো বাড়ি আবার একেবারেই ফাঁকা। কিন্তু এই বাড়িগুলোতে যাতায়াতের নেই কোনো রাস্তা। বর্ষাকালে কোমর কাদাপানি ভেঙে চলাচল করতে হয়। নিজস্ব উদ্যোগে কোনো কোনো বাড়িতে চলাচলের পথ তৈরি করা হলেও সে সংখ্যা একেবারেই হাতেগোনা।

খানিক দূরে জনতা বাজারে আলাপ আরো কিছু মানুষের সঙ্গে। এদের একজন হারুন মিয়া। ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় ৪০ বছর আগে সন্দ্বীপের সন্তোষপুর থেকে এই দ্বীপে এসেছেন। তিনি জানান, নদী ভাঙনের ফলে সন্তোষপুরে বাপদাদার ভিটেমাটি হারিয়ে ঠাঁই নিয়েছেন উড়িরচরে। কিন্তু বিগত ৪০ বছরে এই দ্বীপও ভেঙে ছোট হয়েছে। একদিকে ভাঙছে; আরেক দিকে গড়ছে, জানালেন হারুন মিয়া।

শিক্ষার্থীরা স্কুল মাঠে দাঁড়িয়ে প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ কলোনী বাজারের আকলিমা হোটেলেও সান্ধ্যকালীন ভিড়। ৫ নম্বর ওয়ার্ডের নূরউদ্দিন বলেন প্রাকৃতিক বিপদ এখানকার মানুষের জীবন বারবার বদলে দেয়। অধিক কষ্টে ফলানো ফসল আদৌ ঘরে তুলতে পারবেন কি-না, তা নিয়ে শঙ্কা থেকেই যায়। গত আমনের শেষ সময়ে এই দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বহু মানুষ ফসল হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে। বেড়িবাঁধ না থাকায় বর্ষাকালে জোয়ারের পানিতেও ডুবে যায় ফসলি মাঠ।

উড়িরচরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান দুটি সড়ক বাদে আর কোনো সড়ক নেই। বলা যায়, পায়ে হাঁটার কিছু পথ আছে। প্রয়োজনে স্থানীয় মানুষেরা তা তৈরি করে নিয়েছেন। কিন্তু বর্ষায় এ পথ দিয়ে চলচল কষ্টসাধ্য। স্থানীয়ভাবে তৈরি করা নিচু রাস্তাগুলো বর্ষাকালে পানিতে ডুবে থাকে। শুধু যোগাযোগ নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ জীবনযাপনের সব ক্ষেত্রেই এখানকার মানুষেরা প্রতিনিয়ত বহুমূখী সংকটের মুখোমুখি।

চৌদ্দ কিলোমিটার দৈর্ঘ্য আর দশ কিলোমিটার প্রস্থের এই দ্বীপের অভ্যন্তরীণ চলাচলে প্রধান বাহন হিসাবে ব্যবহৃত হয় মোটরবাইক। রয়েছে কয়েকটি জিপ গাড়ি; যা যাত্রী বহনে চলাচল করে। ভ্যান, ট্রলি, সাইকেল, রিকশার প্রচলনও আছে। ৩০ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ৪ কিলোমিটার পাকা আর ১৩ কিলোমিটার ইট বিছানো। জেলা সদর চট্টগ্রাম থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার আর উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।

দ্বীপের চারিদিকে নদীবেস্টিত হলেও এখানে জেলের সংখ্যা খুবই কম। শতকরা ৯৯ শতাংশ মানুষের জীবিকা কৃষিকাজের ওপরই নির্ভরশীল। মোট ভূমির বেশিরভাগ আবাদী। মাত্র ৫০০ একর জমিতে বনভূমি থাকলেও তা দিন দিন কমছে। একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি প্রাথমিক বিদ্যালয়, ২টি এবতেদায়ি মাদ্রাসা ও ৪টি হাফেজিয়া মাদ্রাসায় উড়িরচরের শিক্ষা ব্যবস্থা আবদ্ধ হয়ে আছে। স্বাস্থ্য বিভাগের কার্যক্রম থাকলেও তা খুবই সীমিত আকারে। রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও একটি কমিউনিটি ক্লিনিক।

বস্তি এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ব্যস্ত, দুর্যোগপূর্ণ আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ উড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুর রহিম বলেন, বিভিন্ন কারণে এই দ্বীপ ইউনিয়নটি পিছিয়ে আছে। যোগাযোগ বিচ্ছিন্নতা এর অন্যতম কারণ। এখানে রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। আরো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে একটি পরিত্যক্ত ভবনে। এ বিষয়েও সরকারের নজর দেওয়া প্রয়োজন। এখানকার সমস্যার বিষয়গুলো আমরা যতটা সম্ভব সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানাচ্ছি। কিন্তু সে অনুযায়ী বরাদ্দ হচ্ছে না।

Tags: সন্দ্বীপ
Previous Post

একাত্তরের ভয়াল স্মৃতি

Next Post

‘নগদ’ এ পুরস্কার দিলেন অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী নগদ পুরস্কার বিতরণ করছেন, উপস্থিত ব্যক্তিরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’ এ পুরস্কার দিলেন অর্থমন্ত্রী

জনপ্রতিনিধি ও অতিথিরা জেদ্দা ও রিয়াদে আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মার্চ উপলক্ষে জেদ্দা ও রিয়াদে আলোচনা সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT