চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা করোনার থেকে শক্তিশালী: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 21, মার্চ 2020
in - সেমি লিড, রাজনীতি
A A

করোনা এমন কোন শত্রু না যে তাকে আমরা পরাজিত করতে পারবো না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: জাতি হিসেবে আমরা শক্তিশালী। করোনার ভয়কে জয় করতে হবে। আমরা করোনার থেকেও শক্তিশালী।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নানা শ্রেণি পেশার মানুষের মাঝে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷

ওবায়দুল কাদের বলেন: আমরা বীরের জাতি, ভয়কে আমরা জয় করতে জানি। করোনা আজকে আমাদের ভয়ংকর শত্রু। এই শত্রুকে পরাজিত করতে হবে সমন্বিত, সম্মিলিতভাবে সর্তক হয়ে। আতংকিত হয়ে সমস্যার সমাধান হবে না এবং গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্য বিধি সর্তকভাবে মেনে চলতে হবে। এই মূহুর্তে এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। স্বাস্থ্যবিধি আমরা সতর্কভাবে মেনে চলবো।

তিনি আরও বলেন: করোনা এমন কোনো শত্রু নয়, যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়েও শক্তিশালী। জাতি হিসেবেও আমরা শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আতংকের মধ্যেও সকালবেলা ধানমন্ডিতে ভোট দিয়ে এসেছেন।

তিনি আরও যোগ করেন: আমরা আমাদের কর্মসূচি সীমিত করেছি। অনেক কর্মসূচি স্থগিত করেছি। জীবনের সবকিছু তো থেমে যাবে না। জীবন থাকবে মানুষের কর্ম থাকবে, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। সঙ্গে সঙ্গে শত্রুকে মোকাবেলা করতে হবে।

করোনা আতংকের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর সম্ভাবনা রয়েছে কিনা? জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেখুন নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আমি আগেও কথা বলেছি। এটা নির্বাচন কমিশনে যারা আছে তারও তো মানুষ । বিষয়টি তাদেরই এখতিয়ার। নির্বাচনের ওপরে সরকারের কিছু বলার নেই। নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের শিডিউল থাকবে কি থাকবে না। নির্বাচন কবে হবে, এই বিষয়টি সরকার নির্ধারণ করে না। এ বিষয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন: আমাদের ডাক্তাররা যখন ডেঙ্গু হয়েছিল তখনও তারা সেবামূলক কার্যক্রম করে প্রমাণ করেছে, তারা আতংকিত না হয়ে মানুষকে সেবা দিয়েছে। আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী। আজকে নিরাপত্তা সামগ্রীর যথাযথভাবে সরবরাহ করলে তারা দুঃসাধ্য সাধন করতে পারে। আমি বিশ্বাস করি করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খানসহ অনেকে।

Tags: আওয়ামী লীগআওয়ামী লীগ সাধারণ সম্পাদককরোনা ভাইরাস
Previous Post

জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Next Post

করোনা: অর্থনীতির সব খাতেই নেতিবাচক প্রভাবের শঙ্কা

Next Post

করোনা: অর্থনীতির সব খাতেই নেতিবাচক প্রভাবের শঙ্কা

আতঙ্ক ছড়াতে নয়, উৎসাহ দিতেই গান: এ আর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT