চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা এগিয়ে যাব

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:44 অপরাহ্ন 20, এপ্রিল 2022
in সম্পাদকীয়
A A
চ্যানেল আই অনলাইন লোগো সহ রঙিন পটভূমিতে উদযাপনমূলক ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৭ বছর ধরে দায়িত্বশীলতার সাথে দ্রুত, সঠিক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসা চ্যানেল আই অনলাইন আজ ৮ বছরে পা রাখলো। টেলিভিশন হিসেবে চ্যানেল আই সুদীর্ঘ বছর দেশের মানুষের আস্থা এবং ভালোবাসা অজর্ন করে আসছে। তারই ধারাবাহিকতায় নতুন এক চ্যালেঞ্জ নিয়ে আজকের দিনে আত্মপ্রকাশ ঘটে চ্যানেল আই অনলাইনের।

সেই প্রথমদিন থেকেই সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিজস্ব ধারা তৈরি করেছি আমরা। বিশেষ করে যে কোনো তথ্য হাতে পাওয়ার সাথে সাথেই প্রচার না করে বরং সত্য/মিথ্যা যাচাই করে সাংবাদিকতার সব নীতিমালা অনুসরণ করে সেটা প্রকাশ করা হয়েছে। সেজন্য কোনো কোনো প্রতিবেদনের ক্ষেত্রে কিছুটা দেরি হলেও একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়ার পরই কেবল সঠিক তথ্য পাঠক-দর্শকের কাছে নিয়ে গেছে চ্যানেল আই অনলাইন।

শুরু থেকেই সংবাদ পরিকল্পনা এবং উপস্থাপনে নতুনত্বের পাশাপাশি মাল্টিমিডিয়া ও ডিজিটাল কন্টেন্টে গুরুত্ব দিয়েছে চ্যানেল আই অনলাইন। তাই অল্প সময়ের মধ্যে পাঠক-দর্শকপ্রিয়তাও পেয়েছে।

এটা ঠিক, দেশের শত শত অনলাইন নিউজ পোর্টাল আছে। কিন্তু হাতে গোনা কয়েকটি ছাড়া বেশির ভাগই সাংবাদিকতার নূন্যতম নীতিমালা বা বস্তুনিষ্ঠতার তোয়াক্কা করে না। কেউ কেউ আবার চলে অন্য সংবাদ মাধ্যমের কনটেন্ট ‘কাট এবং পেস্ট’ করে। সেই জায়গায় চ্যানেল আই অনলাইন স্বতন্ত্র বৈশিষ্ট বজায় রেখে চলেছে। এমনও দেখা গেছে, চ্যানেল আই অনলাইনে প্রকাশিত অসংখ্য প্রতিবেদন কাট-পেস্ট করে প্রকাশ করেছে বহু নিউজ পোর্টাল।

বিগত দুই দশকে বাংলাদেশে সাংবাদিকতার ধারণা যেমন পাল্টেছে, তেমন পাল্টেছে তার উপস্থাপনের ধরনও। আগের দিনের গতানুগতিক সাংবাদিকতাকে পেছনে ফেলে শুরু হয় নতুন দিনের, নতুন সময়ের সাংবাদিকতা। প্রতি মুহূর্তের তথ্য পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে ‘নিউ মিডিয়া’ বা মাল্টিমিডিয়া জার্নালিজম। যেখানে রয়েছে ‘গেটকিপিং’ বা নির্ভুল তথ্য প্রকাশের বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ শুধু কি নির্ভুল তথ্য প্রকাশের? আমাদের ‍উত্তর, না। কেননা এখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম আরও অনেক বিষয় আছে। সেখানে পাঠক-দর্শকের পরীক্ষায় উত্তীর্ণ চ্যানেল আই অনলাইন।

বর্তমান সময়ে মূলধারার গণমাধ্যমকে বড় ধরনের চাপে ফেলেছে সামাজিক যোগাযোগ বা সোস্যাল মিডিয়া। ইন্টারনেট এবং স্মার্টফোনের সহজলভ্যতার কারণে কোনো একটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ের মধ্যে তা শেয়ার হয়ে যায়। এরপর ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের কাছে। এমন প্রেক্ষাপটে দায়িত্বশীল মূলধারার সংবাদ মাধ্যমকেও তার সাথে পাল্লা দিতে হচ্ছে। তবে সাংবাদিকতার সব ধরনের নীতিমালা, নিয়ম-কানুন মেনে।

আমরা সেই জায়গা থেকেই পাঠক-দর্শকের আস্থা তৈরি করতে পেরেছি। চ্যানেল আই অনলাইনের সংবাদকর্মীরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে। পাঠক-দর্শকের আস্থাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

Tags: চ্যানেল আইচ্যানেল আই অনলাইনডিজিটাল মিডিয়ানিউ মিডিয়ামাল্টিমিডিয়া
Previous Post

যুবলীগের পৃথক আয়োজনে ইফতার ও ঈদ উপহার বিতরণ

Next Post

শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের ভেন্যু বদলাল বিসিবি

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের ভেন্যু বদলাল বিসিবি

রামোসের ছবি, ফুটবল মাঠে প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির পরিকল্পনায় নেই রামোস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT