চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা এখনও গণতন্ত্রের রাস্তায় উঠতে পারিনি: পরিকল্পনামন্ত্রী 

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:24 অপরাহ্ন 12, এপ্রিল 2018
in জনপদ, টাঙ্গাইল
A A

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের দেশে গণতন্ত্র সৃষ্টি হয়েছে ১৯৭৩ সালে। কিন্তু আজও আমাদের গণতন্ত্র বিকশিত হয়নি। আমরা গণতন্ত্রের রাস্তায়ও উঠতে পারিনি এখনো। সুশাসনতো পরে, আগে গণতন্ত্র পরে সুশাসন।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গার জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে না এসে নির্বিচারে মানুষ হত্যায় লিপ্ত থাকে। বিএনপি কোন সময় দেশের জন্য কাজ করেনি। তারা শুধু নিজেদের পকেট ভারি করার জন্য কাজ করে। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তরা দেশের জন্য কাজ করেনি। তাই তাদের সময়ে দেশে কোন উন্নয়ন হয়নি।

মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও তার অসমাপ্ত কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। স্বাধীনতা পেলেও আমাদের অর্থনৈতিক মুক্তি দীর্ঘয়াতি হচ্ছে। যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাতির পিতাকে স্বীকার করে না, তাদের দেশের প্রতি কোন মমত্ববোধ নেই। তাদের দিয়ে এদেশের উন্নয়ন হবে না। আমরা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত কাজ করে যাচ্ছি।

দেশ বরেণ্য অর্থনীতিবিদ ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

Tags: আ হ ম মুস্তফা কামালপরিকল্পনামন্ত্রী
Previous Post

মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল প্রতিবাদের মাধ্যম হিসেবে: সংস্কৃতিমন্ত্রী

Next Post

যে প্রশ্নবাণে জর্জরিত, হতবিহ্বল মার্ক জাকারবার্গ

Next Post

যে প্রশ্নবাণে জর্জরিত, হতবিহ্বল মার্ক জাকারবার্গ

গার্মেন্টস শিল্পে সুইডেনের সহায়তা অব্যাহত থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT