চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমদানি করা মাছের খাদ্যে শুকরের উপজাত কিনা, পরীক্ষার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 20, অক্টোবর 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

মাছের খাদ্য হিসেবে আমদানি করা দ্রব্যে শুকরের উপজাত (বাই প্রডাক্ট) আছে কিনা, তা পরীক্ষার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

চট্টগ্রাম কাস্টমসের ‘তত্ত্বাবধানে’ থাকা কয়েকটি (রিটকারি) কোম্পানির আমদানিকৃত দ্রব্যে ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে সে ফলাফল চট্টগ্রাম কাস্টমসে দাখিল করতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই নির্দেশ দেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় তার সাথে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। আর অপর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ।

এর আগে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ কিছু কোম্পানির (প্রায় ৩০ হাজার মেট্রিক টন) মাছের খাদ্য হিসেবে আমদানিকৃত চালানের উপাদান পরীক্ষা করে ফলাফল কোম্পানিগুলোকে দিতে চিঠি দেয়। এরপর ওই চিঠির বৈধতা চালেঞ্জ করে ও পণ্য খালাস পেতে কোম্পানিগুলোর পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। সে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ একটি কম্পানির পণ্য খালাসের আদেশ দেন।

এছাড়া হাইকোর্টের আরেকটি অবকাশকালীন বেঞ্চেও এ বিষয়ের শুনানি হয়।

এদিকে একটি চালানের কিছু উপাদান এরই মধ্যে ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে টেস্ট করে কাস্টমস কর্তৃপক্ষ। টেস্টের ফলাফলে আমদানিকৃত দ্রব্যে শুকরের উপজাত আছে বলে উল্লেখ করা হয়। এই ফলাফলের বিষয়সহ চট্টগ্রাম কাস্টমসের তত্ত্বাবধানে থাকা (এ বিষয়ে রিটকারি) সবগুলো কোম্পানির আমদানিকৃত দ্রব্যের চালানের স্যাম্পল ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আপিল বিভাগে আবেদন করেন আ্যাটর্নি জেনারেল। এরপর আপিল বিভাগ আদেশ দেন।

আজকের আদেশের পর আ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন: ‘আমাদের দেশে শুকরের কোনো উপাদান আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।’

তাই রিটকারি কম্পানিগুলোর আমদানি করা চালানগুলোতে বোভাইন (চতুষ্পদ পশুর উচ্ছিষ্ট) ও পশ্চাইন (শুকরের থেকে উচ্ছিষ্ট) উপাদান আছে কিনা তা সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। যদিও এর আগে আমদানিকৃত দ্রব্যের চালানের একটি স্যাম্পল টেস্টের ফলাফলে শুকরের উপজাত পাওয়া গেছে। সর্বোচ্চ আদালত এবার সবগুলো চালানের উপাদান পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুবলীগের যে নেতারা গণভবনে যাচ্ছেন

Next Post

এবার শুরু হলো ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’

Next Post

এবার শুরু হলো 'মিসেস ইউনিভার্স বাংলাদেশ'

আট হাজারি ক্লাবে আশরাফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT