চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমদানিতে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘পিয়া রে’ ও ‘ফিদা’

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
1:56 অপরাহ্ন 02, জুলাই 2018
in বিনোদন
A A

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) অর্থাৎ আমদানিতে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার দুই ছবি। একটি ছবি ‘পিয়া রে’, অন্যটি ‘ফিদা’। বাংলাদেশে ছবি দুটি মুক্তি দিচ্ছে আরাধনা এন্টারপ্রাইজ।

তবে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা বিজয় খেমকা’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে চ্যানেল আই অনলাইনকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ছবিটি প্রদর্শনের জন্য অনুমতি দিয়েছে। গেল ২১ জুন ‘পিয়া রে’ এবং ‘ফিদা’ এই দুই ছবি বাংলাদেশে প্রদর্শনের অনুমোদন পেয়েছে। এর সঙ্গে ছিল ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান’। ‘ভাইজান এলো রে’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স এবং ‘সুলতান’ মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুমোদন পত্র পেয়ে এবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেই মুক্তি দেয়া হবে ‘পিয়া রে’ এবং ‘ফিদা’। জানা যায়, ২১ জুন (বৃহস্পতিবার) তারিখে একসঙ্গে কলকাতার মোট চার ছবি সাফটায় বাংলাদেশে প্রদর্শনের জন্য তথ্য অনুমোদন পেয়েছে। গেল ২৫ জুন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে জানান, ৬ জুলাই ‘সুলতান’ বাংলাদেশে দেবেন।

অন্যদিকে, চলতি মাসে ‘ভাইজান এলো রে’ মুক্তি পাবে এমনটাও শোনা যাচ্ছে, শুধু সেন্সরবোর্ড থেকে গ্রীন সিগন্যালের অপেক্ষা। তবে আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ ‘পিয়া রে’ ছবিটি ১৩ জুলাই এবং ‘ফিদা’ ২৭ জুলাই মুক্তির জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। এই দুই ছবির বিণিময়ে কলকাতায় এদেশ থেকে কোন দুটি ছবি মুক্তি পাবে সেটি জানা যায়নি।

অভিমন্যু মুখার্জী পরিচালিত ‘পিয়া রে’ ছবিতে অভিনয় করেছেন সোহম এবং শ্রাবন্তী। প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস প্রাঃ লিঃ। আরেক ছবি ‘ফিদা’-তে অভিনয় করেছেন ইয়াশ এবং অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

উল্লেখ্য, এর আগে অনেক কাঠখড় পুড়িয়ে আরাধনা এন্টারপ্রাইজ ২০১৬ সালের ১৯ জুলাই আমদানি করে বাংলাদেশে মুক্তি দিয়েছিল কলকাতার তারকাবহুল ছবি ‘কেলোর কীর্তি’।

Tags: ভাইজান এলো রেলিড বিনোদনশ্রাবন্তীসাফটা চুক্তির ছবিসোহম
Previous Post

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রার্থীর জয়, পরিবর্তনের অঙ্গীকার

Next Post

সন্ধ্যায় গুলশানে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

Next Post
বিএনপি

সন্ধ্যায় গুলশানে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

‘২ঘন্টা শুটিং থামিয়ে আর্জেন্টিনার বিদায়ী ম্যাচটি দেখেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT