চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্রামের কারণে বিতর্কের মুখে শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রীতিমত বিতর্কের মুখে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

পোস্ট করা ছবিতে দেখা গেছে হিন্দু দেবতা গণেশের পূজা করছে তার ছোট ছেলে আব্রাম। ছবিটি পোস্ট করার সাথে সাথেই বিতর্কের মুখে পড়েছেন শাহরুখ।

আব্রামের এমন ছবি পোস্ট করার দুই দিনেই এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। নানা ধরনের মন্তব্যে ভরপুর কমেন্টগুলোর বেশিরভাগই নেতিবাচক!

একজন তো সন্দেহ প্রকাশ করে প্রশ্নই রেখেছেন যে, শাহরুখ মুসলমান না হিন্দু? ইব্রাহিম নামে একজন আব্রামের ছবির নিচে মন্তব্য করেছেন, মুসলিম হয়েও এসব করছেন নরকেও জায়গা হবে না।

আরেকজন শাহরুখকে উদ্দেশ্য করে লিখেছেন, এখনও সময় আছে তওবা করে ফেলেন! কবীর নামে এক ব্যক্তি লিখেছেন, নিজেকে মুসলমান বলে পরিচয় দেবেন না।

এদিকে শাহরুখের স্ত্রী গৌরি খান মুসলমান নন। যার ফলে ওই ছবির সূত্র ধরে অনেকে আরও এক ধাপ এগিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন। এমনকি তার স্ত্রী, মেয়ে, ছেলেদের ইসলাম ধর্মে প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দিয়েছেন শাহরুখকে। এছাড়াও তাদের এও দাবি যে, পরিবারের সবাইকে ইসলাম ধর্মে দীক্ষিত না করলে শাহরুখ নিজেকেও  মুসলমান দাবি করতে পারেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং প্রায়শই বিতর্কের মুখে পড়েন তারকারা। এরমধ্যে বেশির ভাগই ধর্মীয় অনুভূতি নিয়ে। তবে এসব বিতর্ক সব সময় এড়িয়ে চলেন শাহরুখ।

Tags: আব্রামবলিউডলিড বিনোদনশাহরুখ খান
Previous Post

নির্বাচনকালীন সরকার অক্টোবরের শেষ দিকে: কাদের

Next Post

তামিমকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Next Post

তামিমকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা: গণহত্যা বিচার চায় অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT