চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব ও ঢালিউডের শুভেচ্ছায় সিক্ত ‘আব্বাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 05, জুলাই 2019
in বিনোদন
A A

নেটফ্লিক্স কিংবা ওয়েব প্লাটফর্মের উৎকর্ষতার যুগেও পাশের দেশ ভারতে লাখ লাখ মানুষ এখনো নতুন সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়ে সিনেমা হলে। বক্স অফিসেও কোটি কোটি টাকা ব্যবসাও করে নিচ্ছে সেখানকার ছবিগুলোও। দর্শককে হলে নিতে যুঁতসই প্রচার প্রচারণাকেই মুখ্য বলছেন সিনে-বিশ্লেষকরা। সেইসঙ্গে নতুন ছবি আসলে সেই ছবির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন তারকাকেও প্রচারণায় অংশ নিতে দেখা যায়।

বাংলাদেশে এই চর্চা বিরল! তবে দিন পাল্টাচ্ছে। নতুন ছবি মুক্তি পেলে অন্য তারকাদেরকেও তাদের নিজ নিজ ভক্ত অনুরাগীদের সেই ছবি দেখার আহ্বান জানাচ্ছেন অনেকে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুলাই) মুক্তিপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত ছবি ‘আব্বাস’-এর সফলতা কামনা করে ভিডিও বার্তা দিয়েছেন দেশের শীর্ষ তারকা শাকিব খানসহ ঢালিডের অনেকেই।   

দেশের ৩৭ সিনেমা হলে মুক্তি পেল ‘আব্বাস’। নিরব-সাবা অভিনীত এ ছবির সাফল্য কামনা করলেন ঢাকাই হিট ছবির শীর্ষ তারকা শাকিব খান। তিনি বললেন, আব্বাস সফল হোক, এই ছবির জন্য সফলতা কামনা করছি।

শাকিবের সঙ্গে সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীও আব্বাসের প্রতি শুভকামনা জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে। এই নায়িকা বৃহস্পতিবার রাতে তার ফেসবুকে লিখেন, এই ছবির পুরো টিমের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা। ছবির ট্রেলার দেখে তো আমার ভিষণ ভালো লেগেছে।

‘আব্বাস (নিরব ভাইয়া) কেনো বিশ বছর ঘুমায় না তা দেখতে এবং জানতে হলে অবশ্যই সবাই দলবেঁধে সিনেমা হলে যাওয়া শুরু করবেন শুক্রবার থেকে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে থাকুন, বাংলাদেশের চলচ্চিত্রের পাশে থাকুন।’

আব্বাসকে উদ্দেশ্য করে শাকিব খান এক ভিডিও বার্তায় বলেন, ছবির পরিচালক সাইফ চন্দন এবং নায়ক নিরব দুজনেই আমার স্নেহের ছোটভাই। ওদের জন্য আমার শুভকামনা থাকলো। ছবিটি যেন খুব ভালো ব্যবসা করে। ট্রেলার এবং গান দেখেছি। আমার বিশ্বাস ছবিটিও সবার কাছে ভালো লাগবে। আব্বাসের সফলতা কামনা করছি।

শুধু শাকিব বুবলী নন, ‘আব্বাস’-এর জন্য শুভ কামনা জানিয়েছেন চলচ্চিত্রের বহু তারকা অভিনেতা অভিনেত্রী ও নির্মাতা।

পুরান ঢাকার ঐতিহ্যে বেড়ে ওঠা স্থানীয় এক যুবকের সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘আব্বাস’-এর কাহিনী। গেল ১৬ জুন আনকাট সেন্সর পায় চলচ্চিত্রটি। এরইমধ্যে টিজার, ট্রেলার প্রকাশের পর ছবিটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ছবিতে নিরবের নায়িকা সোহানা সাবা। এটাই তাদের প্রথম জুটিবদ্ধ ছবি।

এছাড়া আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, সমাপ্তি মাসুক, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ। ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, পরিচালনা করেছেন নির্মাতা সাইফ চন্দন।

যেসব সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আব্বাস’:
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, মধুমিতা, বলাকা, রাজমনি, সেনা, শাহীন, পুনম, এশিয়া, গীত, মুক্তি, পূরবী, রানীমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গি), বর্ষা (জয়দেব পুর), নিউগুলশান (জিনজিরা), গুলশান (নারায়নগঞ্জ), দর্শন (ভৈরব), শাপলা (রংপুর), মানষী (কিশোরগঞ্জ), মাধবী (মধুপর), রজনীগন্ধা (পাবনা চালা), রূপকথা (শেরপুর), আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিং), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর), বিজিপি (শিলেট), হ্যাপী (লক্ষীপুর), মুন (হোমনা), মেহেরপুর টকিজ (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ) চলবে ছবিটি।

Tags: অ্যালেকজান্ডার বোআব্বাসডনতাসনিয়ানিরবনুসরাত পাপিয়াবুবলীলিড বিনোদনশিমুল খানসমাপ্তি মাসুকসাইফ চন্দনসাবাসূচনা আজাদ
Previous Post

এসএমই খাতে নতুন উদ্যোক্তা কমার কারণ কী?

Next Post

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই শিক্ষকের বিরুদ্ধে ২ মামলা

Next Post
যৌন নির্যাতন-ধর্ষণ-নারী নিপীড়ন

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই শিক্ষকের বিরুদ্ধে ২ মামলা

মোস্তাফিজের সেঞ্চুরির দিনে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT