চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়ালাইসিস শেষে আইসিইউতে আবদুল জব্বার

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
11:57 অপরাহ্ন 03, আগস্ট 2017
in বিনোদন
A A
আব্দুল জব্বার

আব্দুল জব্বার

বরেণ্য সংগীতশিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। আজ ৩ আগস্ট বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হিমো-ডায়ালাইসিস ইউনিটে তার কিডনির ডায়ালাইসিস করা হয়। বিকাল পৌনে ৫টায় ডায়ালাইসিস শেষে আইসিইউতে নেওয়া হয়।

এ সময় তার হার্টরেট ছিল ১০৯, রক্তচাপ ১৪৩/৯০। হিমো-ডায়ালাইসিস ইউনিটের সামনে দাঁড়িয়ে ছিলেন আবদুল জব্বারের স্ত্রী শাহীন জব্বার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আবদুল জব্বারের অবস্থা খুবই খারাপ। যত খারাপ হলে আইসিইউতে রাখতে হয়, ততটাই। ডায়ালাইসিস শেষে আবার তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। শিল্পী আবদুল জব্বারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

আইসিইউতে কর্তব্যরত চিকিৎ​সক বললেন, ‘আবদুল জব্বারের অবস্থা অপরিবর্তিত। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হার্ট, প্রস্টেটসহ নানা রোগে ভুগলেও তার কিডনি সমস্যা প্রকট। দুটি কিডনি পুরোপুরি অকেজো। ডায়ালাইসিস করা জরুরি হলেও রক্তচাপ ওঠানামা করায়, তা করা যাচ্ছিল না। রক্তচাপ কিছুটা স্বাভাবিক হলে আজ ডায়ালাইসিস করা হয়। তিনমাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার অবস্থা বেশি খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।’

‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘ওরে নীল দরিয়া’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গানের গায়ক আবদুল জব্বার মুক্তিযুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন। সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই শিল্পীর গাওয়া গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।

ওই সময় ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। ১৯৭১ সালে মুম্বাইয়ে ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরিতেও নিরলসভাবে কাজ করেন তিনি।

সংগীতে অসামান্য অবদানের সীকৃতিস্বরুপ তাকে ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকার।

Tags: আব্দুল জব্বার
Previous Post

নতুন চুক্তিতে কী পেয়ে স্মিথদের মুখে চওড়া হাসি?

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য সিনেট সভা: একেক রকম তথ্য

Next Post
ঢাবি সিনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য সিনেট সভা: একেক রকম তথ্য

দিলীপ কুমার

দিলীপ কুমারের দুটি কিডনি অকার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT