চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবৃত্তি ও দেশের গানে শহীদদের স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 14, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
শহীদদের স্মরণে শহীদ মিনারে আবৃত্তি ও গানের অনুষ্ঠান, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের মাধ্যমে শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গণহত্যার পরিবেশ থিয়েটারের পোস্টার প্রদর্শনী।

একাডেমির শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহীদদের স্মরণে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সকাল ১০টায় রায়ের বাজার বধ্যভূমিতে পূস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টা থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমিতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

আলোচনা পর্বে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব সালাউদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন।

আলোচনা পর্বের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে কবিতা পাঠ, আবৃত্তি, একক সংগীত ও সমবেত সংগীতের মাধ্যমে এ শহীদদের স্মরণ করা হয়। কবিতা পাঠ করেন কবি নুরুল হুদা, রুবি রহমান, ড. মুহাম্মদ সামাদ, মিনার মনসুর এবং ড. লায়লা আফরোজ। ‘সুন্দর সুবর্ণ ’,‘মাগো ধন্য হলো’, ‘বঙ্গবন্দুর লাগিয়া’, ‘যে দেশেতে শহীদ মিনার’,‘ও আমার জন্মভুমি’,‘আমি তোমার জন্য’ শিরোনামে একক সংগীত পরিবেশন করেন যথাক্রমে সূচিত্রা রাণী সুত্রধর, হিমাদ্রী রায়, রোকসানা আক্তার রুপসা, মেহেক, হিরক সরদার এবং ইয়াসমিন আলী।

‘ও আলোর পথযাত্রী’ শিরোনামে ইয়াসমিন আলীর পরিচালনায় সমবেত সংগীত পরিবেশন করেন ঢাকা সাংস্কৃতিক দল। মুক্তিরও মন্দিরও সোপান তলে, নয়ন ছেড়ে গেলে চলে, ভেবোনা গো মা তোমার, কাদোঁ বাঙালি কাদোঁ এবং মরণ সাগর পাড়ে শিরোনামে সমবেত সংগীত (কোলাজ) পরিবেশন করেন ঢাকা সাংস্কৃতিক দল। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ডালিয়া আহম্মেদ।

সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি নূরুল হুদা, কবি শাহজাদী আঞ্জুমান আরা, কবি আসলাম সানি, ফারুক মাহমুদ এবং কবি শাকিরা পারভীন। আবৃত্তিতে ছিলেন গোলাম সারোয়ার, মিজানুর রহমান সজল, ফয়জুল্লাহ সাঈদ, কাজী বুশরা আহমেদ তিথি এবং মাহমুদা আক্তার।

সংগীত পরিবেশনায় ছিলেন শিবু রায়, ছন্দা চক্রবর্তী , মিমি আলাউদ্দিন এবং আজগর আলী এছাড়াও ছিল আহসান উল্লাহর পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসলাম শিহির।

শহীদদের স্মরণে আবৃত্তি ও দেশের গানে শহীদদের স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ একই সময়ে রায়ের বাজার বধ্যভূমিতে সকাল ৯টায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শিহাব সরকার, কবি টোকন ঠাকুর, কবি ঝর্ণা রহমান, কবি শিহাব শাহরিয়ার এবং কবি ওবায়েদ আকাশ।

আবৃত্তিতে ছিলেন লায়লা তারান্নুম, মীর বরকত, রেজিনা ওয়ালী লিনা, ইকবাল খোরশেদ, শামীমা চৌধুরী এলিস এবং মাসুদ মান্নান। সংগীত পরিবেশনায় ছিলেন মিরাজুল জান্নাত সোনিয়া, নুরজাহান আলীম , রাজিয়া সুলতানা মুন্নি এবং নবীন কিশোর গৌতম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না তিথি।

Tags: আলোচনাগণহত্যাথিয়েটারলিয়াকত আলী লাকীশিল্পকলাশিল্পকলা একাডেমিসভাপতিসাংস্কৃতিক অনুষ্ঠান
Previous Post

স্পেন ও ব্রাজিলের পথেই হেঁটেছিল ক্রোয়েশিয়া: গোলাম সারোয়ার টিপু

Next Post

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বারের মতো স্থায়ীভাবে শহীদ মিনার নির্মিত

Next Post
যুক্তরাষ্ট্রে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বারের মতো স্থায়ীভাবে শহীদ মিনার নির্মিত

মেসি ফাইনালে ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালেও মেসির ম্যাজিক দেখার অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT