চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু হায়দারের জরিমানা-ডিমেরিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 05, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেহেদী হাসান মিরাজের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে খেলেছেন আবু হায়দার রনি। দারুণ বোলিংয়ে ম্যাচ জয়ে রেখেছেন অবদানও। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে বাজে আচরণের দায়ে শাস্তিও মিলেছে বাংলাদেশি পেসারের।

ফ্লোরিডায় লডারহিলে ম্যাচের ১৪তম ওভারে বোলিংয়ে আসেন রনি। তার ওই ওভারে দুটি ছক্কা হাঁকান রোভম্যান পাওয়েল। একটি ছক্কার পর পাওয়েলকে উদ্দেশ্য করে বাজে শব্দ উচ্চারণ করেন রনি। ম্যাচে আগে একবার সতর্ক করা হলেও তা না মানায় রনিকে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

রনির নামে আইসিসির আচরণবিধির ২.১.৪ ধারায় অভিযোগ করেন দুই মাঠ আম্পায়ার লেসলি রেইফার, জোয়েল উইলসন ও থার্ড আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট। দায় স্বীকার করায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে জয়ে অবদান রেখেছেন রনি। আরিফুল হক ক্যাচ মিস না করলে একটি উইকেটও থাকতে পারত তার নামের পাশে। ১২ রানে জিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১’এ সমতা এনেছে বাংলাদেশ।

Tags: আবু হায়দার রনিবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

নিরাপদ সড়কের দাবি সমর্থনে জাবি ছাত্রলীগের লিফলেট বিতরণ

Next Post

নওশাবার চার দিনের রিমান্ড মঞ্জুর

Next Post

নওশাবার চার দিনের রিমান্ড মঞ্জুর

ছাত্রলীগ

আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT