চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু ধাবির তৃতীয় সরকারি আইনি ভাষা হিন্দি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
হিন্দি

তৃতীয় সরকারি আইনি ভাষা হিসেবে হিন্দিকে অন্তর্ভুক্ত করেছে আবু ধাবি। আরবি ও ইংরেজির পরে এই ভাষাকে নির্বাচন করেছে তারা। ন্যায়বিচার নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

শনিবার আবু ধাবির আইন বিভাগ জানায়, কোনো অভিযোগ দায়ের হলে বক্তব্য গ্রহণের ধরনের বিষয়টি আরো বর্ধিত করেছে আবু ধাবি। তাই শ্রম মামলাগুলোতে আরবি ও ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষাতেও বক্তব্য গ্রহণ করা হবে।

এতে করে হিন্দি ভাষাভাষীরা আইনি প্রক্রিয়া, তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে কোনো রকম ভাষাগত প্রতিবন্ধকতা ছাড়া। সেই সঙ্গে আইন বিভাগের ওয়েবসাইটে বিভিন্ন ভাষা সম্বলিত রেজিস্ট্রেশন পদ্ধতির সুবিধাও থাকছে।

সরকারি কর্মকর্তাদের মতে, সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা পাঁচ মিলিয়ন তার মধ্যে দুই তৃতীয়াংশই বিভিন্ন দেশের অভিবাসী। ইউএইতে ভারত সম্প্রদায়ের সদস্য ২.৬ মিলিয়ন। যেটা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। সেটাই দেশটির সবচেয়ে বড় নির্বাসিত সম্প্রদায়।

আবু ধাবির আইন বিভাগের আন্ডারসেক্রেটারি ইউসুফ সাইদ আল আবরি বলেন, বহুভাষা সম্বলিত অভিযোগ ফরম, অসন্তোষ ও দাবিদাওয়া তুলে ধরার প্রক্রিয়া ভবিষ্যতের আইনি সেবাকে উন্নত করার একটি ধাপ। সেই সঙ্গে আইনি পদ্ধতিতে স্বচ্ছতা আনারও ধাপ এটি।

আল আবরি যোগ করেন, সরলীকৃত ও সহজীকৃত ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে আরো সুবিধা যোগ করা এবং মামলাকারীদের বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে এটি একটি পদক্ষেপ।

ডেপুটি প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের পরামর্শেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে আবু ধাবিতে দোভাষী মামলা গ্রহণের পদ্ধতি গ্রহণ করা হয়। সেখানে বিদেশীদের জন্য নাগরিক ও বাণিজ্যিক মামলার তথ্যাদি ইংরেজিতে অনুবাদ করার কথা বলা হয়।

Tags: আবু-ধাবিভাষাহিন্দি
Previous Post

উপজেলা নির্বাচন: দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা

Next Post

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল সোমবার

Next Post

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল সোমবার

নিশ্চিহ্ন টঙ্গী নদী উদ্ধার এখন সময়ের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT