চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী-মোহামেডান ফুটবল লড়াই আজ

ইলিয়াস কমল by ইলিয়াস কমল
5:35 অপরাহ্ন 19, মে 2015
in স্পোর্টস
A A

ঢাকার ক্লাব ফুটবলের সবচে পুরনো প্রতিদ্বন্দ্বিতা আবাহনী-মোহামেডান ম্যাচ আজ। মৌসুমের প্রথম লড়াইয়ের জন্য প্রস্তুত দু’ দল। তবে তারকাহীন দু’ দলই ফর্ম ও ধারাবাহিকতা হারিয়ে চলতি মৌসুমে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে নেই। বুধবারের ম্যাচ জিতে দু’ দলই সেরা ফর্মে ফিরতে চায়।

বাংলাদেশের ফুটবলের সুবর্ণ সময়ে আবাহনী-মোহামেডান লড়াইয়ে উপচে পড়া গ্যালারি আর উন্মাদনায় ভর্তি সেই দিন হারিয়েছে। তবে হারায়নি মর্যাদার লড়াইয়ে দু’ দলের ফুটবল যুদ্ধের মানসিকতা। মৌসুমের প্রথম লড়াইয়ের জন্য তাই কঠিন প্রস্তুতিই নিয়েছে দু’  দল।

তারকা খেলোয়াড় না থাকলেও নিজেদের সেরা খেলাটার কথাই জানালো মোহামেডান। মোহামেডানের কোচ জসিমউদ্দিন জোসি বলেন, মাঠে আমরা জয়ের জন্যই নামবো। সেই সঙ্গে সামর্থ্যর সবটুকু উজাড় করে দেবো।

লিগে মোহামেডানের সমান পয়েন্ট আবাহনীর। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে। আবাহনও জয় ছাড়া কিছু ভাবছে না। আবাহনীর কোচ জর্জ কোটান বলেন, প্রত্যেকেই জয় চায়। আমাদের চাওয়াও সেটিই। আমরা একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামবো। পরিকল্পনার সবটুকু বাস্তবায়ন করতে পারলে জয় আমাদেরই হবে।

লিগে ৯ ম্যাচে ৫ জয়, ২ ড্র আর দুই পরাজয় নিয়ে দু’ দলেরই পয়েন্ট ১৭। তবে গোল পার্থক্যে পয়েন্ট তালিকায় তিন নম্বরে মোহামেডান আর চারে আবাহনী। জিতলেই দু’ নম্বরে উঠে আসবে বিজয়ী দল।

আজ বিকেল পৌণে ৫টায় মাঠে নামবে ঢাকার ঐতিহ্যবাহী দু’ দল।

Tags: আবাহনী-মোহামেডানফুটবল
Previous Post

বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা জব্দ

Next Post

সহজ হবে না তৃতীয় দেশ

Next Post

সহজ হবে না তৃতীয় দেশ

রামাদির দখল ফিরে পেতে সাহায্য চায় ইরাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT