চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর শিরোপা ছাপিয়ে সৌম্যর অপরাজিত ২০৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 23, এপ্রিল 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয়ের পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। এ বাঁহাতি ওপেনারের ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংসে শেখ জামালের দেয়া রানের পাহাড় সহজেই টপকে যায় আবাহনী। তাতে আকাশী-নীলরা টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে।

সংক্ষিপ্ত স্কোর: শেখ জামাল-৩১৯/৯ (৫০ ওভার), আবাহনী-৩১৯/১ (৪৭.১ ওভার)

প্রিমিয়ার লিগের এক ম্যাচে সর্বোচ্চ রানের মালিক ছিলেন রকিবুল হাসান। ২০১৭ সালের ৮মে বিকেএসপিতে মোহামেডানের হয়ে ১৩৮ বলে ১৯০ রানের ইনিংস খেলেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। মঙ্গলবার একই মাঠে আবাহনীর জার্সিতে সৌম্য ভাঙেন সেই রেকর্ড। ১৩৭ বল খেলে পৌঁছান ১৯০-এ। ইমতিয়াজ হোসেনকে চার মেরে ১৪৭ বলে পৌঁছান স্বপ্নের ডাবলে। ৩১৮ রান তাড়ায় সৌম্য শেষপর্যন্ত অপরাজিত থাকেন ২০৮ রানে। খেলেন ১৫৩ বল। মারেন ১৬টি ছক্কা ও ১৪টি চার।

প্রিমিয়ার লিগের শেষ দুটি ম্যাচেই বিধ্বংসীরূপে দেখা গেল সৌম্যকে। আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেছেন এ বাঁহাতি। সেঞ্চুরিতে পৌঁছান ৭১ বলে। অথচ লিগে তার আগের ১১ ম্যাচে মোটে ১৯৭ রান করায় সমালোচনার তীর ছিল তার দিকে। স্বস্তির বাতাস বইয়ে দিয়ে বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে প্রত্যাশা ছাপিয়ে নতুনরূপে আর্বিভূত হলেন টাইগার ওপেনার। আগুনে ব্যাটিংয়ে ফর্মে ফিরলেন।

মঙ্গলবার শেখ জামালের বিপক্ষে বিস্ফোরক ব্যাটিংয়ের দিনে ৫২ বলে ফিফটি পূর্ণ করা সৌম্য সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেন আর মাত্র ২৬ বল। পরের ২৫ বলে পৌঁছান দেড়শতে।

তানবীর হায়দারের সেঞ্চুরিতে (১৩২*) আবাহনীকে ৩১৮ রানের টার্গেট দেয় শেখ জামাল। জবাব দিতে নেমে সৌম্য ও জহুরুল ইসলাম অমির ওপেনিং জুটিতেই আসে ৩১২ রান। যা লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। দলকে জয়ের খুব কাছে রেখে সেঞ্চুরি ছুঁয়ে আউট হন জহুরুল। ১২৮ বলে ১০০ রানের পথে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মারেন সাতটি চার ও তিনটি ছক্কা। তিনে নেমে সাব্বির রহমান ৭ বল খেলে কোনো রান না করে থাকেন অপরাজিত।

৯ উইকেটের দাপুটে জয়ে আবারও শিরোপায় নাম লেখাল মাশরাফী-মোসাদ্দেকদের আবাহনী। জাতীয় দলের একঝাঁক তারকা থাকায় আকাশী-নীলদের শিরোপা প্রত্যাশিতই ছিল। মিরপুরে প্রাইম ব্যাংককে হারিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ আবাহনীর সমান পয়েন্ট (২৬) নিয়ে লিগ শেষ করলেও রানরেটে অনেক এগিয়ে থাকায় আবাহনীই চ্যাম্পিয়ন। আর রানার্সআপ রূপগঞ্জ।

Tags: আবাহনী লিমিটেডলিড স্পোর্টসসৌম্য সরকার
Previous Post

নিজের ছায়াকে জুভেন্টাসে চান রোনালদো!

Next Post

যুগ থেকে যুগান্তর নিরন্তর সত্যজিৎ

Next Post

যুগ থেকে যুগান্তর নিরন্তর সত্যজিৎ

তীরে এসে তরী ডুবল মোহামেডানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT