চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর পেছনেই ছুটছে রূপগঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 12, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচ জিতে একচ্ছত্র আধিপত্য দেখায় আবাহনী লিমিটেড। পয়েন্ট টেবিলে নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান আকাশী-নীল জার্সিরা। তবে শেষ তিন ম্যাচের দুটিতে হার; আর অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ জয়ের ধারা অব্যাহত রাখায় জমে উঠেছে টেবিলের খেলাও।

সোমবার কলাবাগান ক্রীড়াচক্রকে ২৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগের নবম রাউন্ড শেষে শীর্ষে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র দুই। ৯ ম্যাচে আবাহনীর জয় ৭টি, রূপগঞ্জ ৬টি। দুটি দলই সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে দুটি করে ম্যাচ হাতে রেখে।

বিকেএসপিতে নিজেদের নবম ম্যাচে সালাউদ্দিন পাপ্পুর সেঞ্চুরি ও নাঈম ইসলামের ফিফটিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৪ রানের সংগ্রহ গড়ে রূপগঞ্জ। ৮ ছক্কা ও ১২ চারে ৯৫ বলে ১২৫ রানের ইনিংস খেলেন সালাউদ্দিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এই ওপেনারের প্রথম সেঞ্চুরি এটি। ৫ চার ও এক ছক্কায় ৫৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন রূপগঞ্জের অধিনায়ক নাঈম।

জবাবে শ্রীভাত গোস্বামী ও মোহাম্মদ আশরাফুলের প্রতিরোধের পর ইনিংসের এক বল আগে ২৮৮ রানে অলআউট হয় কলাবাগান। গোস্বামী ৭৫ ও আশরাফুল করেন ৬৪ রান।

আসিফ হাসান ও পারভেজ রসুল নেন তিনটি করে উইকেট। মোহাম্মদ শহীদ নিয়েছেন দুটি উইকেট। মোশাররফ হোসেন ও নাঈম ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

খেলাঘরের কাছে হারল শেখ জামাল
হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে অপর ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতির কাছে ৬ উইকেটে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

টস হেরে ব্যাটিংয়ে নেমে খেলাঘর বোলারদের তোপে ইনিংসের ২ ওভার আগেই ১৬৭ রানে গুটিয়ে যায় শেখ জামাল। সর্বোচ্চ ৫২ রান আসে তানবীর হায়দারের ব্যাটে।

তানবীর ইসলাম চারটি, আনজুম আহমেদ তিনটি, মঈনুল ইসলাম ‍দুটি ও মাসুম আহমেদ একটি করে উইকেট নেন।

খেলাঘর ছোট লক্ষ্যে পৌঁছায় ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে। অশোক মানেরিয়া ৫৮ রানে অপরাজিত থাকেন। ৪৯ করে আউট হন রাফসান আল মাহমুদ।

একটি করে উইকেট নিয়েছেন সাজেদুল ইসলাম, সোহাগ গাজী ও রবিউল হক।

Previous Post

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা: এখনো নিখোঁজ নয়জন

Next Post

উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু

Next Post

উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু

আফগানিস্তানের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল নেপাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT