চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীকে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 07, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে সেরা দুই দলের লড়াই অথচ মিরপুরে উত্তাপ ছড়াল না মোটেও। একপেশে ম্যাচে মোসাদ্দেক-মাশরাফীদের আবাহনীকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দশ ম্যাচে নয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে নাঈম-মুমিনুলরা।

আবাহনী ও রূপগঞ্জ ছুটছিল সমানতালে। নয় ম্যাচে আট জয়ে দুই দলেরই পয়েন্ট ছিল ১৬। এগিয়ে যাওয়ার দ্বৈরথে রূপগঞ্জের কাছে পাত্তাই পায়নি জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে গড়া আকাশী-নীল শিবির।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ১২৩ রানের সহজ লক্ষ্যে অনায়াসেই পৌঁছায় গত আসরের রানার্সআপরা। ২৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় চার উইকেট হারিয়ে।

রূপগঞ্জ ওপেনার মেহেদী মারুফ করেন ৫৯ রান। নাঈম শেখ ২২, মুমিনুল হক ১৭ ও শাহরিয়ার নাফীস অপরাজিত থেকে করেন ১২ রান।

ওপেনিং জুটিতে আসে ৬২ রান। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাভারে নাঈম ক্যাচ তুলে দিলে ভাঙে জুটি। দলীয় ১০৭ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল। আর ২ রান যোগ হতেই নাজমুল ইসলাম অপুর বলে বোল্ড হন মেহেদী মারুফ।

জয় থেকে যখন ১২ রান দূরে রূপগঞ্জ, তখন সাব্বির রহমানের বলে বোল্ড হন জাকের আলী অনিক (২)। অধিনায়ক নাঈম ইসলাম ৩ ও নাফীস দুই অঙ্ক ছুঁয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

শুভাশীষ রায় ও মোহাম্মদ শহিদের পেস তোপে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় আবাহনী। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৪০ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ মিঠুন করেন ৩৮।

শেষদিকে মাশরাফী বিন মোর্ত্তজা ১০ বলে ২ ছক্কায় করেন ১৫ রান। সৌম্য সরকারের ব্যাটে আসে ১৪ রান। বাকি কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক।

দারুণ বোলিং করেছেন রূপগঞ্জের পেসার শুভাশীষ। সকালে আবাহনীর প্রথম তিন উইকেট তুলে নেন এ পেসার। ২১ রানের মধ্যে জহুরুল ইসলাম অমি (০), নাজমুল হোসেন শান্ত (৬), সৌম্যকে হারিয়ে বিপর্যয়ের শুরু আবাহনীর।

ভারতীয় রিক্রুট প্রিয়াঙ্ক পাঞ্চাল (১) ও সাব্বির রহমানকে (০) দ্রুতই সাজঘরে পাঠিয়ে দেন আরেক পেসার শহীদ। ২৯ রান তুলতেই পাঁচ উইকেট হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরে মোসাদ্দেক ও মিঠুনের প্রতিরোধে দলীয় শতক পার করে তারা।

বাঁহাতি স্পিনার নাবিল সামাদ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন রিশি ধাওয়ান ও মুক্তার আলী।

Tags: আবাহনীঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯রূপগঞ্জলিড স্পোর্টস
Previous Post

খালেদার প্যারোলের জন্য কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

বরুণের প্রেমিকাকে হত্যার হুমকি!

Next Post

বরুণের প্রেমিকাকে হত্যার হুমকি!

রাবি গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে প্রবেশের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT