চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার নৌকা-ধানের শীষের ভোটাভুটি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 21, মার্চ 2016
in রাজনীতি
A A

দেশজুড়ে নানা বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে প্রথম দফা ৭২১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ১৪ টি রাজনৈতিক দল অংশ নিলেও জনপ্রিয়তা যাচাইয়ে ভোট যুদ্ধ হবে আওয়ামী লীগের নৌকা আর বিএনপি’র ধানের শীষে।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পযর্ন্ত। ইতিমধ্যে নির্বাচনকে সুষ্ঠু করতে সব ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের এ স্থানীয় নির্বাচন হবে ছয়টি ধাপে। এরই প্রথম ধাপে ৭’শ ২১টিতে চলছে ভোটগ্রহণ। গত মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা থেমে গেলেও থামেনি সহিংসতা। রোববার সকাল থেকে নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে নেমেছে র‌্যাব বিজিবি আর কোস্টগার্ড।

প্রথম দফা ইউপি নির্বাচনে মোট প্রার্থী ৩৬ হাজার ৬’শ ৪০ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ হাজার ৪১ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৫ হাজার ২’শ ৮৫ এবং মহিলা সংরক্ষিত পদে প্রার্থী ৭ হাজার ৬’শ ১৭।

এ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ৭’শ ৩৩ জন, বিএনপির ৬’শ ১৬ এবং স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ২’শ ৪৬ জন।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম দফা ইউপি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার  ৭’শ ৪১ জন ভোটার। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকছে আইন শৃংঙ্খলা বাহিনীর ১ লাখ ৮০ হাজার সদস্য।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, কোনো শংঙ্কা নয় উৎসব নিয়ে ভোটাররা আসুক ভোট কেন্দ্রে।

দ্বিতীয় ধাপের নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। এতে ৭শ ১০টি ইউনিয়ন পরিষদের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

এর আগে দীর্ঘ সাত বছর পর দলীয় প্রতীক নিয়ে ‘পৌর নির্বাচনে’ ভোটের লড়াইয়ে মুখোমুখি হয় দেশের বৃহত্তর দুই রাজনৈতিক দল। ৩০ ডিসেম্বর সেই নির্বাচনে সারা দেশের ২৩৫টি পৌরসভায় একসঙ্গে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচননির্বাচন
Previous Post

আমাদের দেশপ্রেম ও ভারতবিদ্বেষ

Next Post

লক্ষ্মীপুরে প্রতি বছর বাড়ছে সয়াবিনের আবাদ

Next Post

লক্ষ্মীপুরে প্রতি বছর বাড়ছে সয়াবিনের আবাদ

ভুট্টো-ইয়াহিয়ার বৈঠক আর ষড়যন্ত্র চলে একসাথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT