চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার নতুন নিয়ম করেছে ইউটিউব, চিন্তিত ইউটিউবাররা

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
5:49 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি
A A
ইউটিউব লোগো, ভিডিও প্ল্যাটফর্মের জনপ্রিয় চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কনটেন্ট নির্মাতাদের জন্য আবারও নতুন নীতিমালার ঘোষণা দিয়েছে ইউটিউব। বিজ্ঞাপনাদাতাদের জন্য কিংবা সাধারণ ব্যবহারকারীদের জন্য সমস্যার কারণ হতে পারে ভিডিওতে এমন কিছু দেখালে ওই কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নতুন এ নীতিমালায় বলা হয়েছে।

কয়েকদিন পর পর নতুন নতুন নিয়মে চিন্তিত হয়ে পড়েছে ইউটিউবাররা।

আত্মহত্যা বিষয়ক একটি ভিডিও প্রকাশের পর সমালোচিত ইউটিউবার লগান পল কয়েকদিন আগে আরও একটি ভিডিও প্রকাশ করে দ্বিতীয় দফায় সমালোচনার মধ্যে পড়েছেন। এ ঘটনায় তার চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করে দেয় ইউটিউব। এরপরই নতুন এ নীতিমালার কথা প্রকাশ করেছে ভিডিও প্ল্যাটফর্মটি।

নীতিমালায় বলা হয়েছে, কমিউনিটির জন্য ক্ষতির কারণ হয় এমন কিছু করলে ওই চ্যানেল গুগল প্রেফার্ড থেকে অপসারণ করা হবে। এছাড়া বিজ্ঞাপনের থেকে আয় করার সুবিধাও বন্ধ করে দেওয়া হতে পারে চ্যানেলটির জন্য। অবস্থাভেদে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকেও চ্যানেলটিকে নিষিদ্ধ করা হতে পারে।

এর বাইরে ওই চ্যানেলের ভিডিও হোম পেজ, ট্রেন্ডিং ট্যাব, ওয়াচ নেক্সট কিংবা অন্যান্য পেজ থেকে অপসারণ করা হতে পারে। অর্থাৎ ওই চ্যানেলের ভিডিও যেন সহজে কারো নজরে না আসে সে ব্যবস্থাও নেবে ইউটিউব।

লগান পলের বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে এ মাসের শুরুতে নতুন নীতিমালা তৈরি করে ইউটিউব। এরই মধ্যে পলের চ্যানেলের বিরুদ্ধে এই নীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার চ্যানেল গুগল প্রেফার্ড থেকে অপসারণের পাশাপাশি চ্যানেলটিতে ইউটিউব অরিজিনাল প্রজেক্ট বন্ধ করা হয়েছে।

Tags: লগান পল
Previous Post

বন্ধু দীপনের অপূর্ণ ইচ্ছে পূরণে বইমেলাতে লিটনের বই

Next Post

নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৯ সদস্যের ট্রাস্টি বোর্ড

Next Post

নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৯ সদস্যের ট্রাস্টি বোর্ড

‘নিরাপদ পরিবেশ নিশ্চিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT