চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার দ্বিতীয় স্থানে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 পূর্বাহ্ন 02, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা দলের খেলোয়াড় গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় নিজেদের আধিপত্য ধরে রেখে মায়োর্কার বিপক্ষে জয় তুলেছে বার্সেলোনা। ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থাকা বার্সাকে ১ গোল শোধ দিয়ে ব্যবধান কমায় মায়োর্কা। ২-১ গোলের জয়ে সেভিয়াকে আবারও পিছনে ফেলে টেবিলের দুইয়ে ওঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।

এ জয়ে লা লিগায় নিজের অবস্থান আরও শক্তিশালী হলো বার্সার। ৩৪ ম্যাচে ১৯ জয়ে ৬৬ পয়েন্ট এখন বার্সার। সমান ম্যাচ খেলে পরের অবস্থানে রয়েছে সেভিয়া। তাদের পয়েন্ট ৬৪।

ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গত ম্যাচেই সেভিয়ার কাছে পয়েন্ট টেবিলে স্থান হারানো বার্সা। চার মিনিটে মায়োর্কা গোলরক্ষক অবামেয়াংয়ের হেড ফিরিয়ে দিলে দ্রুত উদযাপনে মাতা হয়নি বার্সার। ২২ মিনিটে রোনাল্ড আরাউজোর গোল ভিএআর বাধায় নষ্ট হলে গোলের অপেক্ষা আরও দীর্ঘ হয় বার্সার। খানিক পরেই জর্দি আলবার বাড়িয়ে দেয়া বল জালে পাঠিয়ে বার্সাকে উদযাপনের মুহূর্ত এনে দেন মেমফিস ডিপাই।

এর পর একাধিকবার বল নিয়ে প্রতিপক্ষের ডেরায় হানা দিলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি বার্সা। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বার্সাকে এগিয়ে নেয় অধিনায়ক সার্জিও বুস্কেটস। ৭৪ মিনিটে ভিএআর ফের বিপত্তি ঘটায়। ফলে ব্যবধান বাড়ানো যায়নি। উল্টো ম্যাচের ৭৯ মিনিটে এসে এক গোল শোধ করে আন্তোনিও হোসে রেইলো আরিনাস।

শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল। বার্সার পরের ম্যাচ আগামী ৮ মে রিয়াল বেটিসের বিপক্ষে।

Tags: জাভিডিপাইবার্সেলোনাবুস্কেটসমায়োর্কালা লিগালিড স্পোর্টস
Previous Post

মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে

Next Post

গাইবান্ধায় ১ টাকার ঈদ বাজার

Next Post
গাইবান্ধায় ১ টাকার ঈদ বাজারে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় ১ টাকার ঈদ বাজার

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতি কয়েক কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT