চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো রক্তাক্ত মানবতা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:43 অপরাহ্ন 13, মে 2018
in সম্পাদকীয়
A A

আবারো নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী হামলা। আবারো হামলার শিকার ইন্দোনেশিয়া ফ্রান্স। গত কয়েক বছর ধরেই এই দেশ দুটি ধারাবাহিক হামলার শিকার হচ্ছে। আর হামলাকারীরাও সেই একই জঙ্গি গোষ্ঠী– আইএস।

সর্বশেষ হামলায় দু’ দেশের মধ্যে ইন্দোনেশিয়ায় কয়েকটি চার্চে একই সময় করা আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। আর ফ্রান্সের মধ্য প্যারিসে এক হামলাকারীর ছুরির আঘাতে একজন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছে। দুটি হামলাতেই নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী– তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস।

আমরা লক্ষ্য করেছি, আইএস হামলার লক্ষ্যবন্তু হওয়া এ দেশ দুটির ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। ইন্দোনেশিয়ায় জঙ্গি হামলার ব্যাপকতা ঘটে ২০০০ সালে দেশজুড়ে অনেকগুলো চার্চে বোমা হামলার ঘটনার মধ্য দিয়ে। হামলায় নিহত হয় কমপক্ষে ২০ জন। এই ঘটনার এক বছর পর বালিতে ভয়াবহ বোমা হামলায় নিহত হয় দুই শতাধিক ব্যক্তি। তাদের অর্ধেকই ছিল অস্ট্রেলিয়ার নাগরিক। এখানেই থেমে যায়নি সন্ত্রাসীরা। ইন্দোনেশিয়ায় একের পর এক হামলার ঘটনা চলছেই।

ফ্রান্সের বিভিন্ন শহরে আগেও হামলা চালানো আইএস তাদের নৃশংসতা দেখায় ২০১৫ সালে। নভেম্বর মাসে প্যারিসের একাধিক স্থানে চালানো হামলায় নিহত হয় দেড়শতাধিক মানুষ। তারপর থেকে আইএসের হামলার মাত্রা বেড়ে যায়। কনসার্টে, পত্রিকা অফিসে, সুপার মার্কেটে নানা পদ্ধতিতে একের পর এক সন্ত্রাসী হামলা হয় দেশটিতে।

এসব হামলার ধরন মিলে যায় বাংলাদেশের ৬৩টি জেলায় এক যোগে চালানো বোমা হামলা কিংবা গুলশানের হলি আর্টিজান হোটেলে চালানো হামলার সাথেও। ২০০৫ সালের আগস্টে সারাদেশে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। আর ২০১৬ সালের ১লা জুলাই ভয়াবহ গুলশান হামলায় নিহত হয় ১৭ বিদেশী ও দুই পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন। সেখানেই থেমে যায়নি জঙ্গিরা, এরপরও দেশের বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়েছে।

ইন্দোনেশিয়া, ফ্রান্স বা বাংলাদেশ; সব জায়গাতেই জঙ্গিদের এসব হামলার ধরন একই রকম। তাদের মূল লক্ষ্য সাধারণ মানুষ। নিরস্ত্র মানুষের উপর নৃশংস হামলা চালিয়ে ধর্মের দোহাই দিয়ে সেই অপরাধকে বৈধতা দিতে চায় জঙ্গিরা। এসব করে তারা আসলে ধ্বংস করতে চায় মানবতাকে।

আমরা লক্ষ্য করেছি, জঙ্গিরা সেসব দেশেই হামলা করছে, যেখানে ভিন্ন সংস্কৃতির, ভিন্ন ধর্মের শান্তিপ্রিয় মানুষ শত শত বছর ধরে সম্প্রীতির মধ্যে বসবাস করছে। যাদের কাছে মানবতাই বড়। ইন্দোনেশিয়া, ফ্রান্স বা বাংলাদেশ তেমনই দেশ। আর এমন দেশগুলোতে বেছে বেছেই হামলা চালাচ্ছে জঙ্গিরা।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই জঙ্গি বিরোধী অভিযান চলছে। কিন্তু তারপরও যে তারা থেমে নেই ইন্দোনেশিয়া এবং ফ্রান্সের সর্বশেষ হামলা দুটি তারই প্রমাণ। গুলশান হামলার পর বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের নানা রকম প্রচারণার পাশাপাশি পারিবারিকভাবেও অনেক উদ্যোগের কথা আমরা জানি। এক্ষেত্রে অনেকটা সফলতা এসেছে।

তবে এসব হামলার ঘটনায় আমাদের আরো সচেতন হতে হবে। আমরা মনে করি, সচেতনতার পাশাপাশি সতর্কতা বেশি কার্যকর।

Tags: ইন্দোনেশিয়াজঙ্গি হামলাজঙ্গিবাদফ্রান্সবাংলাদেশ
Previous Post

ইপিএলে গোলের নতুন উচ্চতায় সালাহ

Next Post

ছোটবেলা থেকেই আমি জিৎ দার ভক্ত: মিম

Next Post

ছোটবেলা থেকেই আমি জিৎ দার ভক্ত: মিম

বুকলেটে ভূমিকম্পে করণীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT