চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি আবদুল হামিদ

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
1:07 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরুল হুদা।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আজ ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদের নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। মনোনয়নপত্র পরীক্ষার পর রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তিনি একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি আইন ১৯৯১  এর ধারা ৭ মোতাবেক আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

সিইসি আরো জানান, আজ বিকেল সাড়ে ৬টায় ইসির প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন।

তিনি বলেন, আগামী ২৩ এপ্রিল শপথ হওয়ার কথা রয়েছে।

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পালামেন্টরি বোর্ডের সভায় রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ এর নাম প্রস্তাব করেন ওবায়দুল কাদের। এতে সমর্থন দেন তোফায়েল আহমেদ। বিকল্প কোন প্রস্তাব না আসায় আবদুল হামিদের নাম চূড়ান্ত বলে বিবেচিত হয়।

২০১৩ সালের ২৪ শে এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. আবদুল হামিদ। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

Tags: রাষ্ট্রপতি
Previous Post

ভারতীয় নৌবাহিনী প্রয়োজনে মালদ্বীপের দিকে অগ্রসর হতে পারে

Next Post

সংসদে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা চেয়ে রিট

Next Post
সাংবাদিককে

সংসদে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা চেয়ে রিট

রোশান

বেপরোয়া'র ডাবিংয়ে কলকাতায় রোশান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT