চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো এক নম্বর সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 পূর্বাহ্ন 25, জুন 2015
in স্পোর্টস
A A

টেস্ট আর টি-টোয়েন্টির পর ভারতকে সিরিজ হারানোর পর ওয়ানডেতে অধরা ‘এক নম্বর’ অলরাউন্ডার স্বীকৃতিটাও বাগিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। ফলে ক্রিকেট বিশ্বে তিন ফরম্যাটের ক্রিকেটে শ্রেষ্ঠ অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

টেস্ট এবং টি-টোয়েন্টির শীর্ষে ছিলেন আগেই। অপূর্ণতা ছিলো শুধু ওয়ানডে তে। ভারতের সঙ্গে অবিস্মরণীয় সাফল্যের আনন্দ উপভোগ করতে-করতে সুখবরটা পেলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে এক নম্বর অলরাউন্ডারের সম্মান ফিরে পেয়েছেন তিনি।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরুর হওয়ার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৮, আর দিলশানের ৪০৪। সিরিজে দুটি ফিফটি করার পাশাপাশি তিন উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে দিলশানকে টপকে গেছেন সাকিব।

দিলশানের পয়েন্ট একই থাকলেও সাকিবের তা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮। তাই টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব এখন এক নম্বর।

তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের অনন্য স্বীকৃতি গ্রহের একমাত্র ক্রিকেটার হিসেবে আগেই অর্জনের খাতায় যোগ করে রেখেছিলেন সাকিব। গত বিশ্বকাপের সময় তিন ধরনের ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি।

তবে এর আগে ওয়ানডে রেটিং-এ ৩৯৮ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান ছিলো দ্বিতীয় স্থানে। ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডারের জায়গাটি শ্রীলংকান মারকুটে ব্যাটসম্যান তিলাকরত্নে দিলশানের দখলে।

Tags: অলরাউন্ডারওয়ানডে সেরা অলারাউন্ডারসাকিব আল হাসান
Previous Post

রাজ্জাককে ফেরত দিয়েছে বিজিপি

Next Post

মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধি রায়ের পরিপন্থি

Next Post

মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধি রায়ের পরিপন্থি

হাইটেক পার্ক উন্নয়নে চুক্তি ২৮ জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT