চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 19, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাচন-বিজেপি-মোদি-মোদির

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচন শেষ হলো। রোববার নির্বাচন শেষে বুথ ফেরত জরিপ বলছে, আবারও জয়ী হতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি-বিজেপি।

এই জরিপ সঠিক হলে দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। ভোটাররা ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সাথে সাথে তাদের মতামত নিয়ে এসব জরিপ করা হয়ে থাকে।

বিবিসি জানায়, রোববার ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তম ধাপের নির্বাচন। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। মোদির দলের জয় নিয়ে পূর্বাভাস দেয়া হলেও বিশ্লেষকরা বলছেন, অতীতেও অনেক জরিপ ভুল প্রমাণিত হওয়ার নজির রয়েছে।

গত ১১ এপ্রিল শুরু হয় ৯০ কোটি ভোটারের দেশের নির্বাচন। মোট সাত ধাপ অনুষ্ঠিত হয় তা।

ভোটারদের নিয়ে করা চারটি জরিপে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক আল্যায়েন্স বড় জয় পেতে যাচ্ছে। ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে নরেন্দ্র মোদির বিজেপি ততগুলো আসনেই জিতবে যতগুলো জিতেছিল ২০১৪ সালের নির্বাচনে এবং সরকার গঠন করবে।

জরিপের রায়ে বলা হচ্ছে, ৫৪৩ আসনের মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক আল্যায়েন্স পাবে ৩০২ আসন। আর কংগ্রেস এবং তাদের জোট পাবে ১২২টি। যেখানে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

জরিপে আরও বলা হচ্ছে, উত্তর প্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আসন হারানোর যে শঙ্কা বিজেপির ছিল, সেখানেও তারা ভালো করবে। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস পাবে ২৬টি। আর বিজেপি গতবার গতবার যেখানে পেয়েছিল দুইটি আসন, এবার তা দুই অংকে গিয়ে দাঁড়াবে ১৪টিতে।

আবার টাইম নাও-ভিএমআর জরিপের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানায়, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট-এনডিএ পেতে যাচ্ছে ৩০৬টি আসন। জরিপ আরও বলছে,  ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স-ইউপিএ পাবে ১৩২টি আসন।

মমতা ব্যানার্জীর প্রতিক্রিয়া
ইভিএম কারচুপির লক্ষ্যে বুথফেরত জরিপের গাল-গপ্পো সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুথফেরত জরিপের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি টুইটারে বলেন, আমি এই বুথফেরত সমীক্ষার গাল-গপ্পো বিশ্বাস করি না। এসব গপ্পো ছড়িয়ে দিয়ে হাজার হাজার ইভিএম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি সব বিরোধীদলকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সাহসী থাকার আহ্বান জানাচ্ছি। এই লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে লড়বো। 

Tags: নরেন্দ্র মোদিভারতভারতের নির্বাচন
Previous Post

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন দ্বিগুণ করার সুযোগ  

Next Post

বগুড়া-৬ আসনে আ. লীগের প্রার্থী জামান নিকিতা

Next Post

বগুড়া-৬ আসনে আ. লীগের প্রার্থী জামান নিকিতা

উপসাগরীয় অঞ্চলে হামলায় ঢাকার উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT