চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও জুটি অপূর্ব-তিশা, মাঝখানে কেটে গেছে এক যুগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 03, মে 2021
in বিনোদন
A A
অপুর্ব-তিশা আবারও জুটি, এক যুগ পরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভি পর্দায় একসময় দাপিয়ে কাজ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা জুটি। তারা উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় নাটক।

অথচ জনপ্রিয় এই জুটিকে ২০০৮ সালের পর কোথাও পাওয়া যায়নি। কেন দীর্ঘদিন একসাথে কাজ করতে দেখা যায়নি তাদের?

গেল নভেম্বরে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে তিশা বলেছিলেন, ‘নতুন এখন যারা ভালো কাজ করছে তাদের সঙ্গে কাজ করছি। হয়তো স্ক্রিপ্ট, শিডিউল, জনরার কারণে নিশো-অপূর্বর সঙ্গে আমার কাজ হচ্ছে না। কিন্তু হচ্ছে না মানে আর হবে না এমনটা নয়। আগামীতে আবার কাজ হতে পারে।’

আশার খবর হলো, সেই দর্শকপ্রিয় জুটি এক যুগের বেশী সময় পর আবারও পর্দায় ফিরছেন।

আসছে ঈদের দুটি নাটকে দেখা যাবে অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশাকে। নাটক দুটি পরিচালনা করছেন মহিদুল মহিম ও শিহাব শাহীন। দুই নির্মাতাই নিশ্চিত করেছেন অপূর্ব-তিশা জুটির আবার একসাথে কাজের খবর।

নির্মাতা মহিমুদল মহিমের নাটকের নাম ‘রক রবীন্দ্র’। শুটিং শুরু হবে আগামী ৬ মে।

অন্যদিকে, শিহাব শাহীন পরিচালিত নাটকটির নাম ‘সে বউয়ের কথায় চলে’। তবে নামটি পরিবর্তন হতে পারে বলে জানান নির্মাতা। এই নাটকটির শুটিং ৮ মে।

শিহাব শাহীন বলেন, এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা। প্রাথমিক নাম এটা রেখেছি, তবে পরিবর্তন হতে পারে। আগামী ৮ মে থেকে নাটকের শুটিং শুরু হবে। ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

তিনি আরও বলেন, অনেক বছর পর পর্দায় ফিরছে অপূর্ব-তিশা জুটি। এটা দর্শকদের জন্য ভালো খবর। সামনে এ জুটির আরও কাজ আসতে পারে।

Tags: অপূর্বঅভিনয়এক যুগজিয়াউল ফারুক অপূর্বতিশানাটকনুসরাত ইমরোজ তিশালিড বিনোদনসিনেমা
Previous Post

৬৫ জনের মৃত্যুর দিনে শনাক্ত ১৭৩৯

Next Post

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসক ও পরিবারের সদস্যরা তার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে তিন দিনের বেশি ছুটি নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT