চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কলকাতার ছবিতে মোশাররফ, এবার গ্যাংস্টারের চরিত্রে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 13, মে 2021
in এইচটি বাংলা, বিনোদন
A A
কলকাতার ছবিতে মোশাররফ গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার নামি অভিনেতা, নির্মাতা ব্রাত্য বসুর ‘ডিকশনারি’র মাধ্যমে প্রথমবার কলকাতার ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছেন মোশাররফ করিম। সেই ছবির জয়রথ এখনও চলছে। সম্প্রতি ছবিটি নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

আর এরমধ্যেই ব্র‌াত্য বসু জানালেন, নতুন ছবির খবর। যে ছবিটিতেও মূখ্য চরিত্রে আছেন অভিনেতা মোশাররফ করিম।

হিন্দুস্তান টাইমসকে ব্রাত্য বসু জানালেন, নতুন এই ছবির নাম হবে ‘হুব্বা’। এটা একটা রাজনৈতিক ছবি, যাতে অপরাধ আর কৌতুকের মিশ্রণ থাকবে।

কে এই হুব্বা? নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হুব্বা শ্যামল একজন গ্যাংস্টার। সে ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। খুন জখম ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার বিরুদ্ধে। ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটেও দাঁড়িয়েছিল, যাতে বেজায় বিপাকেও পড়েছিল শাসকদল। পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাহার করে নেয় সে। ২০১১ সালে বেশকিছুদিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচগলা দেহ ভেসে উঠে। ২০১১ সালে হুব্বা শ্যামলের লাশ ভেসে ওঠে বৈদ্যবাটির খালে।

এই ছবিতে অভিনয় করবেন পৌলোমী বসু এবং হুব্বা চরিত্রে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এছাড়া থাকবেন নাট্যজগতের আরও কয়েকজন শিল্পী।

ব্রাত্য বসুর কথায় ‘এই ছবিতে আমি বিশ্বায়নের যুগে বাংলার রাজনীতির পালটে যাওয়ার পটচিত্রটা তুলে ধরতে চাই’। ক্রাইমের সঙ্গে কমেডিরও মিশেল থাকবে এই ছবিতে জানিয়েছেন পরিচালক।

আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ডিকশনারির পুরস্কার জয় অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ব্রাত্য বসুর। সেই আত্মবিশ্বাস নিয়েই নতুন ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন তিনি।

Tags: কলকাতাগ্যাংস্টারডিকশনারিনির্বাচনবাংলাদেশব্রাত্য বসুমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
Previous Post

চাঁদপুরে ১৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

Next Post

বলিউডে নেই ঈদের আনন্দ

Next Post
Two separate images of men, one leaning on a fence and the other sitting with three men. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে নেই ঈদের আনন্দ

বাংলাদেশি ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন, মাঠে তৎপরতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT