চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আলোচনায় শাহিন স্কুল

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
10:16 অপরাহ্ন 04, জুন 2017
in জনপদ, টাঙ্গাইল
A A
শাহিন স্কুল

এবার নিজ প্রতিষ্ঠানের শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে আবারও আলোচনায় টাঙ্গাইলের শাহিন শিক্ষা পরিবার। সম্প্রতি শাহিন শিক্ষা পরিবারের বাসাইল শাখা পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ আনেন একই প্রতিষ্ঠানের এক শিক্ষিকা।

গত ২৬ এপ্রিল আব্দুর রশিদ ওই শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। ধর্ষণে ব্যর্থ হয়ে  শারিরিক ভাবে নির্যাতনের অভিযোগও করেছেন তিনি।

তবে শাহিন শিক্ষা পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা দায়ের করতে পারেননি বলেও তিনি অভিযোগ করেন।

এই ঘটনার জেরে শনিবার অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে স্কুলের মেইন গেইট অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে স্কুল পক্ষের লোকজনের হাতাহাতি হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরস্থিতি স্বাভাবিক করে।

ঘটনার বিবরণে ওই শিক্ষিকা বলেন, গত ২৬ এপ্রিল রাতে অভিযুক্ত আব্দুর রশিদ পুলিশে তাড়া দিয়েছে বলে কৌশলে আমার ঘরে ঢুকে। কিছু সময় পর আমার সন্তানেরা ঘুমিয়ে পড়লে তাকে আমি চলে যেতে বলি। এসময় তিনি আমাকে জোর করে শ্লীলতাহানী ও একাধিকবার ধর্ষনের চেষ্টা করে।

‘এতে আমি রাজি না হলে তিনি আমাকে শারিরিকভাবে আঘাত করেন। এসময় আমি চিৎকার দিয়ে লোক ডাকার কথা বললে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় চাকরি থেকে বরখাস্তের হুমকিও দেন তিনি।

পরদিন বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা এ ঘটনার বিচার না করে উল্টো আমাকে চাকরি ছেড়ে দিতে নানা ধরনের চাপ প্রয়োগ করতে থাকে।’

পরে স্কুল কর্তৃপক্ষের চাপে গত ১ জুন চাকরি ছাড়তে বাধ্য হন বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে এবং স্কুলের মেইন গেইট অবরোধ করে বিক্ষোভ করে পরিচালক আব্দুর রশিদকে অপসারনের দাবি করে। এক পর্যায়ে বিক্ষোভকারিদের সঙ্গে স্কুল পক্ষের লোকজনের হাতাহাতির ঘটনা হয় ।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিকট অস্বীকার করলেও টাঙ্গাইলের শাহিন শিক্ষা পরিবারের মুখপাত্র ইমারত হোসেন খান বলেন, আমরা ওই দু’জন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার বলেন, ‘ওই শিক্ষিকা আমার নিকট মৌখিকভাবে অভিযোগ নিয়ে এসেছিল, আমি তাকে লিখিত অভিযোগ করতে বলেছি।’

এক বছর পূর্বে এ স্কুলের একজন পরিচালকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠে এবং শেষ পর্যন্ত তা থানায় গড়িয়েছিল। এছাড়া অল্প কিছুদিন আগে একই প্রতিষ্ঠানের টাঙ্গাইল শাখার আবাসিক শিক্ষকের হাতে ছাত্রদের গরম রডের ছ্যাঁকাসহ মারধর করে গুরুতর আহত করার ঘটনা ঘটে।

Tags: টাঙ্গাইলশ্লীলতাহানি
Previous Post

দুর্দান্ত জয়ে কোয়ার্টারে নাদাল

Next Post

বাঁচা-মরার ম্যাচে সর্বোচ্চ উজাড়ের প্রতিশ্রুতি

Next Post
বাংলাদেশ দলের অনুশীলন (ফাইল ফটো)

বাঁচা-মরার ম্যাচে সর্বোচ্চ উজাড়ের প্রতিশ্রুতি

আপন জুয়েলার্স-জামিন-রেইনট্রি

আপন জুয়েলার্সের স্বর্ণ ‘চোরাচালানে জড়িত’ ১৯ জন চিহ্নিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT