চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আলোচনায় বসেছে মেডিক্যাল টিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 03, মার্চ 2019
in বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের-মেডিক্যাল টিম

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসা বিষয়ে পরবর্তী করণীয় পর্যালোচনা করতে আবারও আলোচনায় বসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম।

বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের নেতৃত্বে একটি মেডিক্যাল টিমটি তার সার্বক্ষণিক দেখভাল করছে।

এর আগে সর্বশেষ অবস্থা পর্যালোচনায় বেলা ১২টার দিকেও একবার বৈঠকে বসেছিল এই মেডিক্যাল বোর্ড।

শনিবার ভোররাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শে ওবায়দুল কাদেরকে প্রয়োজনে যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি আছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন বলে জানান গোলাপ।

তিনি বলেন, এখন তার বড় ধরনের সমস্যা নেই। যেহেতু লাইফ লাইন পরিষ্কার করা হয়েছে, সেহেতু ২৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। এরপরও অবস্থার উন্নতি না হলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যত্র চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। এজন্য প্রস্তুতি আমাদের রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কেউ আইসিইউ’র ভেতরে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। কেউ অনুভূতি জানাতে চাইলে বাইরে রাখা খাতায় লিখে তা প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে। সাধারণ রোগীদের কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tags: ওবায়দুল কাদের
Previous Post

কলকাতার ঈশান মিত্রের গানে আরফান নিশো-মেহজাবিন

Next Post

বিয়ের অনুষ্ঠানে গানের অনুরোধ নিয়ে তর্ক, গুলিতে নারী নিহত

Next Post

বিয়ের অনুষ্ঠানে গানের অনুরোধ নিয়ে তর্ক, গুলিতে নারী নিহত

আগুন

কারওয়ান বাজার রেলওয়ে বস্তিতে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT