চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 13, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। সে জন্য বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার নিষ্পত্তি হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে এজন্য সরকার সচেষ্ট রয়েছে।

আইনমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এ মামলা আদালতে পরিচালনার জন্য আমাদের প্রসিকিউশন টিম আগেই গঠন করা হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে আমরা এটা করেছি। আজ চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা। আগামী সোমবার প্রসিকিউশন টিম কার্যক্রম শুরু করবে। মামলার বিচার শুরু করার আগে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

আইনমন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার ব্যবস্থা করতে একটি আবেদন দেবে আমাদের কাছে। ওই আবেদন অনুযায়ী আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে পাঠাবো।

মামলা নিষ্পত্তি হতে কতোদিন সময় লাগতে পারে, সেবিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনাল ৯০ দিনে এ মামলার বিচার কাজ সম্পন্ন করবেন। এ সময়ো নিষ্পত্তি না হলে ট্রাইব্যুনাল আরো ৩০ দিন নিতে পারবেন। এতেও নিষ্পত্তি করতে না পারলে যৌক্তিক কারণ দেখিয়ে আরো ১৫ দিন সময় নিতে পারবেন। মোট ১৩৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে এ মামলা নিষ্পত্তি করতে।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা করা হয়।

Tags: আইনমন্ত্রী আনিসুল হকআবরার ফাহাদের মৃত্যুদ্রুত বিচার ট্রাইব্যুনাল
Previous Post

ভুয়া যোগ্যতা দেখিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি

Next Post

‘দশ বছর ধরে বাচ্চা ও বন্দুক দেখানো ছাড়া আমি ফিল্ম বানিয়ে যাচ্ছি’

Next Post
ছবি: মাহবুব আলম

‘দশ বছর ধরে বাচ্চা ও বন্দুক দেখানো ছাড়া আমি ফিল্ম বানিয়ে যাচ্ছি’

বল টেম্পারিংয়ে চার টি-টুয়েন্টি নিষিদ্ধ পুরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT