চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যার বিচারের দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সুব্রত গাইন by সুব্রত গাইন
5:03 অপরাহ্ন 13, অক্টোবর 2019
in শিক্ষা
A A

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থী ঐক্য।

রোববার দুপুর ১টায় সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি তারা জানায়। এসময় তারা ছয় দফা দাবিও জানায়।

তাদের দাবিগুলো হলো- প্রতিটি আবাসিক হলের গেস্ট রুম, বারান্দা, করিডোর ইত্যাদি সিসি-টিভির আওতায় নিয়ে আসতে হবে, হল প্রশাসনকে ছাত্র-ছাত্রীদের বৈধ সিট বুঝিয়ে দিতে হবে এবং হলে অবস্থানরত সকল ছাত্রছাত্রীর নিরাপত্তার সম্পূর্ণ দায় প্রশাসনের, হলের সিট বণ্টনের ব্যাপারে কোন ছাত্র সংগঠনের কোন ধরণের হস্তক্ষেপ চলবে না, অবৈধভাবে বসবাসরত সকল ছাত্র-ছাত্রীদের হল থেকে বের করে দিতে হবে, দলীয় পক্ষপাতের ঊর্ধ্বে থেকে প্রক্টরিয়াল বডি তাদের দায়িত্ব পালন করবে, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মত ভিন্নতার কারণে কোন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সাথে অসদাচরণ করা যাবে না এবং তাদের মৌলিক অধিকার সুরক্ষার দায়িত্ব শতভাগ পালন করতে হবে।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক আফরিনা মামুন বলেন, ‘আজ এখানে এসে দাঁড়িয়েছি একজন মা হিসেবে। আর তাই মা হিসেবে নিজেকে হতভাগা এবং অপরাধী মনে হয়। একজন মেধাবী শিক্ষার্থীকে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে হত্যা করেছে, এটা ভাবলে গায়ের লোম শিউরে উঠে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাই। আর যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে আন্দোলন চালিয়ে যাবো। তার কারণ এর আগে অনেক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু বিচারের আশ্বাস পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে।’

শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর অধ্যাপক আফতার বানু আল্পনা বলেন,‘বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ কৃষক, শ্রমিক, দিন মজুর এবং নিম্ন মধ্যম আয়ের পরিবারের ছেলে মেয়েরা ভর্তি হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাদের থাকার ব্যবস্থা হয়না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সৌন্দর্য বর্ধনের নামে কোটি টাকা দুর্নীতি করে।’

তিনি আরও বলেন, ‘আবার দলীয় ক্ষমতার বলে হলের সিট দখল করে সিট বাণিজ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা। যার ফলে গরিব ঘরের সন্তানেরা অবহেলিত হয়। শেষে হলের ক্ষমতায় থাকা ছাত্রলীগ নেতারা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ব্যবহার করে। এতে অনিচ্ছাকৃতভাবেই ধ্বংসের দিকে চলে যায় একজন সাধারণ শিক্ষার্থীর জীবন।’

আরবি বিভাগের শিক্ষক ইফতিখারুল আলম এর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাইদুল ইসলাম শামীম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ শামস বিন তারিক, অধ্যাপক সালেহ হাসান নাকিব এবং শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tags: আবরার হত্যাবুয়েট শিক্ষার্থী
Previous Post

ইবাদতের দাবি, নাঈম আউট ছিল না

Next Post

অপরাজিত থেকে ফাইনালের মহড়া সারল বাংলাদেশ-ভারত

Next Post

অপরাজিত থেকে ফাইনালের মহড়া সারল বাংলাদেশ-ভারত

জামিনে মুক্ত বিএনপি নেতা মেজর হাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT