চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার ফাহাদের কুষ্টিয়ার বাড়িতে শোকের মাতম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 07, অক্টোবর 2019
in - সেমি লিড, অপরাধ, কুষ্টিয়া
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে শোকের মাতম চলছে।  মেধাবী ছেলেকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন আববারের মা রোকেয়া খাতুন।

কুষ্টিয়া শহরের পিটিআই রোডে আবরারের বাসা জুড়ে শোক আর আহাজারি। সেখানে আববারের প্রতিবেশি ও স্বজনরা ভীড় করেছেন।

আববারদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে।  সপ্তাহ খানেক আগে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন আবরার ফাহাদ।  তবে বাড়িতে এসে পড়ালেখা ঠিক মত না হওয়ায় ১০দিন আগেই ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয় সে।  গতকাল সকালে ঢাকার উদ্দেশে রওনা দেয় আববার।  সকালে তার মা ঘুম থেকে ডেকে তুলে দেয়। এরপর ঢাকায় পৌঁছানোর আগ পর্যন্ত ফোনে ৪ বার কথা হয়।  আর হলে পৌঁছে বিকেলের দিকে মাকে ফোন দিয়ে জানায় পৌঁছানোর বিষয়টি।

মোবাইলে এটিই তার মায়ের সাথে শেষ কথা হয়।  আর সারারাত ফোন দিয়েও ছেলের খবর না পেয়ে বিচলিত হয়ে উঠেন মা রোকেয়া।  সকালে উঠে খবর পান ছেলে আর বেঁচে নেই।

ছেলের মৃত্যুর খবর পেয়ে আবরারের মা মূর্ছা গিয়ে বারবার বলছেন, “আমার বেটার মত বেটা কয়জনের ঘরে আছে রে, আমার মত সোনার বেটা কয়জনেরে আল্লাহ দেয় রে।  আমার মত সুখী কোন মা নাইরে।”

দুই ভাইয়ের মধ্যে আবরার বড়।  ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।  বাবা বরকতুল্লাহ বেসরকারি একটি এনজিও কর্মকর্তা। মা স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

পারিবারিক সুত্র জানিয়েছে, আবরারের বাবা বরকতুল্লাহ ছেলের মরদেহ আনার জন্য ঢাকার পথে।  লাশ কুষ্টিয়া আনার পর আগামীকাল মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় তার দাফন করা হবে।  ছাত্রশিবির কর্মী দাবি করে তাকে পিটিয়ে হত্যা করার কথা বলা হলেও তার বাবা বরকতুল্লাহ ও ৪ চাচা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।

 

Tags: পিটিআইবুয়েট
Previous Post

‘আমি একবার এক হিজড়ার প্রেমে পড়েছিলাম’

Next Post

অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও কমেছে দারিদ্র্য বিমোচনের গতি

Next Post
অর্থনৈতিক প্রবৃদ্ধি-দারিদ্র্য বিমোচন-বিশ্বব্যাংক

অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও কমেছে দারিদ্র্য বিমোচনের গতি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ভারত সফরে যে প্রাপ্তি দেখালেন কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT