চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেবার নির্দেশ, সঙ্গে ৫ কোটির রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 20, মার্চ 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জেব্রা ক্রসিংয়ে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে জরুরি ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে এ টাকা দিতে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেন।

সেই সাথে এই ঘটনায় আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামি চার সপ্তাহের মধ্যে এই বিআরটিএ সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া আবরারের দুর্ঘটনার তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে বুধবার সকালে আবরারের নিহত হওয়ার ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের এই বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এরপর এ আইনজীবীকে আদালত এ বিষয়ে রিট আবেদন নিয়ে আসতে বলেন। সে ধারাবাহিকতায় আবরারের নিহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দিলেন।

এর আগে মঙ্গলবার বাস চাপায় প্রাণ হারানো আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

Tags: হাইকোর্ট
Previous Post

নুরুল হক নুরের ছোট কাঁধে বড় বোঝা

Next Post

‘দিতি আপা, তোমার মত মানুষ আর এ জনমে পাবো না’

Next Post

‘দিতি আপা, তোমার মত মানুষ আর এ জনমে পাবো না’

ঢাকাস্থ 'জামালপুর সাংবাদিক ফোরাম' এর নতুন কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT