চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার আদেশ বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 09, এপ্রিল 2019
in - সেমি লিড, আদালত
A A

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনের রাস্তায় বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় তার পরিবারকে জরুরি ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনের করা আবেদন মঙ্গলবার খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

এ আদেশের ফলে আবরারের পরিবারকে জরুরি ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দিতেই হবে বলে জানান আবরারের বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার আদালতে সুপ্রভাত পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী মো. বদরুদ্দোজা। অপরদিকে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে আবরার নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে জরুরি ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দিতে গত ২০ মার্চ নির্দেশ দেন হাইকোর্ট।

এ আদেশের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে এ সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে এই টাকা দিতে বলা হয়। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।

রুলে, আবরারের নিহতের ঘটনায় তার পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চান আদালত।

চার সপ্তাহের মধ্যে বিআরটিএসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়। এছাড়া আবরারের দুর্ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়।

এর আগে আবরারের নিহত হওয়ার ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আবরারের নিহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেন তিনি। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

গত ১৯ মার্চ বাস চাপায় প্রাণ হারান আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনার পর টানা কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tags: ক্ষতিপূরণসুপ্রিম কোর্ট
Previous Post

শিষ্যদের কাছে ক্লপের চাওয়া ‘আগুনে পারফরম্যান্স’

Next Post

এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না অগ্নিদগ্ধ মাদ্রাসা শিক্ষার্থীকে

Next Post

এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না অগ্নিদগ্ধ মাদ্রাসা শিক্ষার্থীকে

বিবিসি-ইউটিউবার-অনুষ্ঠানে আধুনিকতা

অনুষ্ঠানে ‘আধুনিকতা’ আনতে ইউটিউবারদের সাহায্য নিচ্ছে বিবিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT