চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদিকে ‘বুম বুম’ নাম দিয়েছিল কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 28, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানে তুমুল জনপ্রিয় শহিদ আফ্রিদি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ পুরো ক্রিকেট বিশ্বেও তিনি কম জনপ্রিয় নন। বিশেষ করে নারী মহলে বেশ জনপ্রিয় পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

সবাই জানে, ব্যাট হাতে আফ্রিদি যেকোনো মুহূর্তেই ভয়ঙ্কর। ১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক আফ্রিদির। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে দ্রুততম শতরান করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি।

পরে তার নামই হয়ে গিয়েছিল ‘বুমবুম’ আফ্রিদি। কীভাবে পেলেন এমন নাম? টুইটারে তার এক ভক্ত কৌতূহল নিয়ে প্রশ্ন করেছিলেন, ‘বুম বুম- এই টাইটেলটা আপনাকে কে দিয়েছিলেন?’ সেই ভক্তের প্রশ্নের জবাবে আফ্রিদি বলেছেন, ‘রবি শাস্ত্রী।’

শাস্ত্রী এখন বিরাট কোহলির দলের হেড কোচ। তার আগে তিনি ধারাভাষ্যকার ছিলেন। ধারাভাষ্যকার হিসেবে শাস্ত্রী বেশ জনপ্রিয়। ধারাভাষ্যের সময়ে শাস্ত্রীই মারকুটে ব্যাটিংয়ের জন্য আফ্রিদিকে ‘বুমবুম’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই নামে আজও আফ্রিদি পরিচিত।

কেনো এমন নাম তার? ব্যাখ্যা অবশ্য টুইটারে দেননি সাবেক পাকিস্তানি অধিনায়ক। সম্ভবত, তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই এমন নামকরণ।

প্রশ্নোত্তর পর্বে আফ্রিদি নাম জানিয়েছেন তার ফেভারিট বোলারেরও। তার ফেভারিট বোলার স্বদেশি সতীর্থ ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ান গ্রেট গ্লেন ম্যাকগ্রা। সেরা পছন্দের ব্যাটসম্যানদের তালিকায় আছেন সাউথ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, তিলেকারত্মে দিলশান ও ভারতের বীরেন্দ্র শেবাগ।

পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে, ৯৯টি টি-টুয়েন্টি ও ২৭টি টেস্ট খেলা আফ্রিদি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

Tags: লিড স্পোর্টসশহিদ আফ্রিদি
Previous Post

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি: নুরুল ইসলাম

Next Post

যুক্তরাষ্ট্রে ৯ বছরের শিশুর আত্মহত্যা

Next Post

যুক্তরাষ্ট্রে ৯ বছরের শিশুর আত্মহত্যা

গাইবান্ধায় চতুর্থ শ্রেণির ছাত্রের গলাকাটা লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT