চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকা থেকে ফিরলেন সৃজিত, যাচ্ছেন কোয়ারেন্টাইনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 19, মার্চ 2020
in বিনোদন
A A

অতঃপর আফ্রিকা থেকে ভারতে ফিরলেন প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জী। ভারতে ফিরেই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিলেন এই তারকা নির্মাতা।

‘কাকাবাবু’ সিরিজের শুটিং শেষ করে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমানবন্দর থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার সকাল ৮ টায় কলকাতা বিমানবন্দরে নামেন সৃজিতসহ পুরো ‘কাকাবাবু’ টিম। এসময় সৃজিতের মুখ ঢাকা ছিল মাস্কে, এমনটাই জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম।

বিমানবন্দরে নেমেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সৃজিত ও ‘কাকাবাবু’র কেন্দ্রীয় চরিত্র প্রসেনজিত মুখার্জী। মুখ ঢেকেই কথা বলেন তারা। করোনা সংক্রমণের সতর্কতায় আগামি ৭ থেকে ১৪ দিন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত জানান এই দুই তারকা।

যদিও আফ্রিকায় এখনো করোনা ভাইরাসের সংক্রমণ খুব একটা নেই বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সৃজিত ও প্রসেনজিত। গেল সপ্তাহেও সৃজিত জানিয়েছিলেন আফ্রিকায় থাবা বসাতে পারেনি করোনা। তাই কাকাবাবুর শুটিং চলছে নিশ্চিন্তে। কিন্তু পশ্চিমবঙ্গে করোনার জেরে বাতিল হয়ে যায় শুটিং। সেই নির্দেশিকা পৌঁছানো মাত্রই শুটিং বাতিল করে দেশে ফিরে এসেছেন ছবির সমস্ত কলাকুশলী ও টেকনিশিয়ানরা।

এরপর করোনা নিয়ে সচেতনতামূলক একটি টুইট করেন সৃজিত। জানালেন, বিদেশ থেকে আসার পর সমস্ত টেস্ট করিয়েছেন। যদিও পরীক্ষায় কিছুই আসেনি। তারপরও স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন তিনি। কারণ ভারতের এখন দুঃসময়।

এদিকে বুধবার সকালে লন্ডনে শুটিং স্থগিত করে কলকাতায় ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেছেন জিৎ ও মিম চক্রবর্তী।

Tags: করোনা ভাইরাসজিৎপ্রসেনজিতমিমলিড বিনোদনসৃজিত
Previous Post

সীমিত পরিসরে কানাডা হাইকমিশনে জাতির পিতার জন্মদিন

Next Post

করোনা ভাইরাস: মহামারীর মধ্যেও আশার খবর

Next Post
করোনাভাইরাস

করোনা ভাইরাস: মহামারীর মধ্যেও আশার খবর

মন্ত্রীদের বায়বীয় কথায় মানুষের বিশ্বাস নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT