চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফিফ-মিরাজের স্কোয়াডেই থাকার কথা ছিল না!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অথৈ সাগর থেকে বাংলাদেশকে টেনে তুলে অবিস্মরণীয় এক জয় উপহার দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে তাদের খেলা উপভোগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে তিনি জানালেন, আফিফ-মিরাজের স্কোয়াডে থাকাই ছিল অনিশ্চিত।

ওয়ানডে দল গঠনের সময় কার সুপারিশে আফিফ-মিরাজ টিকে থাকলেন সেটি অবশ্য জানা যায়নি। সাগরিকায় ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান।

তিনি বলেন, ‘আমি এখানে আসার সময় বলছিলাম, এরা (আফিফ-মিরাজ) খেলবে তার নিশ্চয়তা ছিল না। স্কোয়াডেই এরা থাকবে কিনা সেটিই অনিশ্চিত ছিল। এখানে অন্য নামও ছিল। কিন্তু অপশন তো আমাদের আছে। চিন্তা করছি যদি এরা না খেলতো কী হতো!’

‘এটা বড় কথা না। আমার বাংলাদেশ জিতেছে, খুশি না হওয়ার কোনো কারণ নেই। খেলা শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতব আমার ধারণা এটা সবাই ভেবেছে। যেটি আশ্চর্য হওয়ার বিষয় না। কিন্তু যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম, এটাকে হ্যান্ডেল করার মতো সাহস, দৃঢ়তা, জিতব, পারব এবং বিশ্বাস যেটি দেখিয়েছে দুইজন তরুণ এটা অসাধারণ। এটা আমাদের নতুন প্রজন্মের খেলোয়াড় যারা আছে তাদের জন্য ইতিবাচক ব্যাপার। এখন বলতে পারি ক্রিকেটে আমাদের ভবিষ্যত অতটা খারাপ হবে না।’

সাগরিকায় ২১৫ রান তাড়া করতে নেমে পঞ্চাশের আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। চার পাণ্ডবও সাজঘরে ফেরায় কঠিন বাস্তবতার মুখোমুখি হন আফিফ ও মিরাজ। দুইশর বেশি রান তাড়া অসম্ভব ব্যাপারই ছিল। শেষ পর্যন্ত দুই তরুণের কাঁধে চড়ে ধীরে ধীরে বাংলাদেশ পৌঁছায় জয়ের ঠিকানায়।

২১৬ রানের লক্ষ্য টাইগাররা টপকেছে ৭ বল হাতে রেখে। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের রেকর্ড জুটিটি লেখা হয়েছে রেকর্ডের পাতায়। ৪ উইকেটের রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে (১-০) গেছে তামিম ইকবালের দল। ১১৫ বলে ৯৩ রানে আফিফ ও ১২০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন মিরাজ।

Tags: আফিফবিসিবি সভাপতিমিরাজলিড স্পোর্টস
Previous Post

আশুলিয়ায় জুতা কারখানার অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

Next Post

এমন বড় সুযোগ সবসময় পাওয়া যায় না: আফিফ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা জড়িয়ে ধরছে, খেলা শেষে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন বড় সুযোগ সবসময় পাওয়া যায় না: আফিফ

কর্ণাটকে হিজাবে বিতর্কের কারণে ধর্মীয় সংহতি ও সংঘর্ষের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটকে হিজাবে বিতর্ক: বেড়েছে সাম্প্রদায়িকতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT